বিনা প্রয়োজনে ছবি তোলা ও ডিজিটাল ছবির শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৬৮৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি কলেজে শিক্ষকতা করি। কলেজের স্যার ও ম্যাডামগণ প্রায় মোবাইল দিয়ে নিজেদের ছবি তুলে। আমাকে ছবি তুলতে বললে আমি মানা করি। কারণ হিসাবে জিজ্ঞাসা করলে আমি বলি বিনা প্রয়োজনে ছবি তুলা ও প্রাণীর ছবি অংকন করা ইসলামে হারাম। প্রতি উত্তরে উনারা বলেন এই মর্মে কোন হাদিস আছে কিনা। থাকলে আমরা আর ছবি তুলব না। জানালে…
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ছবি তোলার ক্ষেত্রে ইসলামের বিধান কী?
এ কথা স্পষ্ট যে,
প্রাণীর ছবি আঁকা বা মূর্তি বানানো হারাম হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। ক্যামেরায় তোলা ছবির ক্ষেত্রেও অধিকাংশ নির্ভরযোগ্য আলেম একই হুকুম দিয়েছেন। তবে ডিজিটাল ছবি (প্রিন্ট না করা) নিয়ে আলেমদের দুই ধরনের মত আছে। অনেক বড় বড় আলেম এটিকেও নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত মনে করেন, তাই সতর্কতা অবলম্বন করা জরুরী।
আর ডিজিটাল ছবি উক্ত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের দ্বিমত থাকলেও প্রিন্ট করা ও ছাপানো ছবি যে উক্ত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত—এ ব্যাপারে আরব-অনারবের প্রায় সকল নির্ভরযোগ্য আলেম একমত। তবে পাসপোর্ট, আইডি কার্ড ইত্যাদি আইনগত বা জরুরি প্রয়োজনে ছবি প্রিন্ট করা জায়েজ হবে।
ছবি নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে রাসূল সা.-এর হাদিস :
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، قَالَ: كُنَّا مَعَ مَسْرُوقٍ، فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ، فَقَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ»
৫৫২৬। হুমায়দী (রাহঃ) ......... মুসলিম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা (একবার) মাসরুকের সাথে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম। মাসরুক রাহঃ ইয়াসারের ঘরের আঙ্গিনায় কতগুলো মুর্তি দেখতে পেয়ে বললেনঃ আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে শুনেছি এবং তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন যে, (কিয়ামতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায়। সহীহ বুখারী, হাদিস নংঃ ৫৫২৬ অন্তর্জাতিক হাদিস নংঃ ৫৯৫০
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/5526
حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: سَمِعْتُ أَبَا طَلْحَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلاَ صُورَةُ تَمَاثِيلَ»
২৯৯৮। ইবনে মুকাতিল (রাহঃ) .... আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছি, যে ঘরে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না। সহীহ বুখারী, হাদিস নংঃ ২৯৯৮ অন্তর্জাতিক হাদিস নংঃ ৩২২৫
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/2998
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "
৫৫২৭। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যারা এ জাতীয় (প্রাণীর) ছবি তৈরী করে, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তা জীবিত কর। সহীহ বুখারী, হাদিস নংঃ ৫৫২৭ অন্তর্জাতিক হাদিস নংঃ ৫৯৫১
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/5527
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন