ফেক নেইলসের ব্যবসার বিধান
প্রশ্নঃ ১৭৫৪৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাচ্ছি ফেক নেইলস এর ব্যবসা করা কি হারাম হবে? আমি একজন স্টুডেন্ট আমি সম্পূর্ণ হালাল ব্যবসা করতে চাই। আমি ফেক নেইলস সহ আরো অনেক রকম জুয়েলারি রাখতে চাচ্ছি এর সাথে, দয়া করে একটু জানাবেন নেইলস কেনা বেচা জায়েজ হবে কি না?
২৬ নভেম্বর, ২০২৬
বগুড়া
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
মৌলিকভাবে ফেক নেইলসের কেনাবেচাকে হারাম নয়। কেননা এটা অন্যান্য প্রসাধনীর ন্যায় একটা প্রসাধনী। কাজেই এটার ক্রয় বিক্রয় জায়েজ।
তবে এই পণ্য ব্যবহার করে যদি কেউ শরিয়তবিরোধী কাজ করে, তাহলে তিনি গুনাহগার হবেন। কেননা এটি শরীরের ওপর আবরণ সৃষ্টি করে বিধায় বিশেষ করে অজু-গোসলের প্রতিবন্ধকতা এবং পর্দার বিধান এখানে গুরুত্বপূর্ণ।
কেননা ফেক নেইলস সাধারণত প্রাকৃতিক নখের ওপর এমনভাবে লাগানো হয়, যার কারণে নখে পানি পৌঁছায় না। অথচ অজু ও ফরজ গোসলের সময় নখসহ শরীরের নির্ধারিত অংশে পানি পৌঁছানো আবশ্যক।
আল্লাহ তাআলা বলেন—
فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِঅর্থ: তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধৌত করো। (সুরা আল-মায়িদা, ৫:৬)
তাই ফেক নেইলস লাগানো অবস্থায় অজু বা ফরজ গোসল করলে পানি না পৌঁছানোর কারণে তা সহিহ হবে না। অজু বা গোসলের আগে এগুলো খুলে ফেলতে হবে।
দ্বিতীয়ত: নারীদের স্বামীর জন্য সাজসজ্জা করা বৈধ। তাই কোনো নারী যদি নিজেকে স্বামীর সামনে প্রকাশ করার জন্য এগুলো ব্যবহার করেন, এবং তিনি নামাজ-রোজার নিষিদ্ধ সময়ে (পিরিয়ডে) থাকেন তাহলে তার জন্য এগুলো ব্যবহার করা জায়েজ হবে।
ففي الأشباه والنظائر ص 56 : الْأَصْلُ فِي الْأَشْيَاءِ الْإِبَاحَةُ حَتَّى يَدُلَّ الدَّلِيلُ عَلَى عَدَمِ الْإِبَاحَةِ
ففي خلاصة الفتاوى - 4/377 : وأنه يباح للنساء دون الرجال
وفي الدر المختار و رد المحتار: 1/154 : (ولا يمنع) الطهارة (ونيم) أي خرء ذباب وبرغوث لم يصل الماء تحته (وحناء) ولو جرمه به يفتى (ودرن ووسخ) عطف تفسير، وكذا دهن ودسومة (وتراب) وطين، ولو (في ظفر مطلقا) أي قرويا أو مدنيا في الأصح بخلاف نحو عجين. (و) لا يمنع (ما على ظفر صباغ و) لا (طعام بين أسنانه) أو في سنه المجوف به يفتى. وقيل إن صلبا منع، وهو الأصح... (قوله: لم يصل الماء تحته) لأن الاحتراز عنه غير ممكن حلية. (قوله: به يفتى) صرح به في المنية عن الذخيرة في مسألة الحناء والطين والدرن معللا بالضرورة. قال في شرحها: ولأن الماء ينفذه لتخلله وعدم لزوجته وصلابته، والمعتبر في جميع ذلك نفوذ الماء ووصوله إلى البدن اهـ.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন