নেফাসের ৪০ দিন পূর্ণ হওয়ার আগে সহবাস করা
প্রশ্নঃ ১৭৫২৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নেফাসের সময় চল্লিশ দিন পার না হলে সহবাস করার হুকুম কি?
২৬ নভেম্বর, ২০২৬
পাচহাট
৪৩৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হানাফি মাজহাব অনুযায়ী নেফাসের সর্বোচ্চ মেয়াদ ৪০ দিন। তবে ৪০ দিন পূর্ণ হওয়ার আগেই রক্ত বন্ধ হলে সব ক্ষেত্রে ৪০ দিন অপেক্ষা করা জরুরি নয়। এ ক্ষেত্রে নারীর পূর্বের নেফাসের অভ্যাস বিবেচনা করতে হবে।
১. রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম। আল্লাহ তাআলা বলেন,
﴿وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ﴾
তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। (সুরা আল-বাকারা, আয়াত : ২২২)
২. ৪০ দিনের আগেই রক্ত বন্ধ হলে,
• প্রথমবার নেফাস হলে, রক্ত বন্ধ হওয়ার পর গোসল করলে সহবাস জায়েজ। ৪০ দিন পূর্ণ হওয়া জরুরি নয়।
• পুর্বের সন্তানের সময় যতদিন রক্ত ছিল, ততদিন সময় পূর্ণ হওয়ার পর রক্ত বন্ধ হলে, গোসলের পর সহবাস জায়েজ।
• আর পুর্বের সন্তানের সময় যতদিন রক্ত ছিল ততদিন পূর্ণ হওয়ার আগেই রক্ত বন্ধ হলে, স্ত্রী গোসল করে নামাজ-রোজা আদায় করবেন, এবং পুর্বের সন্তানের সময় যতদিন রক্ত ছিল ততদিন পূর্ণ না হওয়া পর্যন্ত সহবাস থেকে বিরত থাকতে হবে।
৩. নেফাস অবস্থায় সহবাস হয়ে গেলে, স্বামী-স্ত্রী উভয়ের তওবা ও ইস্তিগফার করা আবশ্যক। এ ক্ষেত্রে নির্ধারিত কোনো বাধ্যতামূলক কাফফারা নেই। সামর্থ্য অনুযায়ী সদকা করা যেতে পারে।
তাই ৪০ দিন পূর্ণ হওয়ার আগে রক্ত বন্ধ হলে সহবাসের বিধান নারীর পূর্বের নেফাসের অভ্যাসের ওপর নির্ভরশীল। তাই বিষয়টি নিশ্চিত না হয়ে সহবাস করা উচিত নয়।
فتاوى هندية:
أقل النفاس ما يوجد ولو ساعةً، وعليه الفتوى، وأكثره أربعون، كذا في السراجية. وإن زاد الدم على الأربعين فالأربعون في المبتدأة والمعروفة في المعتادة نفاس، هكذا في المحيط.
(ج: ١، ص: ٣٧)
البحر الرائق:
اعلم أن هذه المسألة على ثلاثة أوجه؛ لأن الدم إما ينقطع لتمام العشرة أو دونها لتمام العادة أو دونهما ففيما إذا انقطع لتمام العشرة يحل وطؤها بمجرد الانقطاع ويستحب له أن لا يطأها حتى تغتسل، وفيما إذا انقطع لما دون العشرة دون عادتها لا يقربها وإن اغتسلت ما لم تمض عادتها، وفيما إذا انقطع للأقل لتمام عادتها إن اغتسلت أو مضى عليها وقت صلاة حل وإلا لا وكذا النفاس إذا انقطع لما دون الأربعين لتمام عادتها، فإن اغتسلت أو مضى الوقت حل وإلا لا، كذا في المحيط.
(ج: ١، ص: ٢١٣)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন