রুকইয়ার পানি তৈরির পদ্ধতি
প্রশ্নঃ ১৭৪২৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিভাবে রুকাইয়া গোসল এর পানি তৈরি করবো বিস্তারিত জানতে চাচ্ছি
১৮ নভেম্বর, ২০২৬
ঢাকা
৩৮৪
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রুকইয়ার গোসলের পানি তৈরির ক্ষেত্রে মূল বিষয় হলো, রুকইয়া মূলত কী উদ্দেশ্যে করা হচ্ছে। যে সমস্যার জন্য রুকইয়া করা হচ্ছে, সে অনুযায়ী সংশ্লিষ্ট কুরআনের আয়াত ও দুআ পড়ে পানিতে ফুঁ দিয়ে রুকইয়ার গোসলের পানি তৈরি করতে হবে।
অর্থাৎ, জাদুর জন্য রুকইয়া হলে জাদু-সম্পর্কিত আয়াতগুলো, বদনজরের জন্য হলে বদনজর থেকে সুরক্ষার আয়াত ও দুআগুলো এবং অন্যান্য সমস্যার ক্ষেত্রে সে অনুযায়ী কুরআনের আয়াত ও মাসনুন দুআ পড়ে পানিতে ফুঁ দেবেন। এরপর ওই পানি পান করতে পারেন এবং তা দিয়ে গোসলও করতে পারেন। প্রয়োজনে গোসলের পানির সঙ্গে সাধারণ পানি মিশিয়ে নিতে পারবেন। পানি গরম করেও ব্যবহার করা যাবে; তবে পড়া পানি সরাসরি চুলায় বা ওভেনে গরম করা উচিত নয়।
বিস্তারিত জানতে দেখুন মুসলিম বাংলার রুকইয়া বিভাগ: [রুকইয়ার দুআ ও আয়াত] https://muslimbangla.com/dua-category/29
রুকইয়ার পানি তৈরির পদ্ধতি
১. একটি পরিষ্কার পাত্রে প্রয়োজনমতো পানি নিন। একবারে গোসলের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু পানি নেওয়াই যথেষ্ট।
২. অজু অবস্থায় কিবলামুখী হয়ে বসা ভালো; তবে অজু বা কিবলামুখী হওয়া রুকইয়ার জন্য শর্ত নয়।
৩. সংশ্লিষ্ট কুরআনের আয়াত ও দুআ পড়ে পানিতে ফুঁ দিন।
তবে পানিতে ঝাড়ফুঁকের বৈধতার জন্য ইজমা অনুযায়ী তিনটি শর্ত রয়েছে।
১. তা আল্লাহর কালাম তথা কুরআন অথবা আল্লাহর নাম ও গুণাবলির মাধ্যমে হতে হবে।
২. তা আরবি ভাষায় অথবা এমন শব্দে হতে হবে, যার অর্থ সুপরিচিত।
৩. এই বিশ্বাস রাখতে হবে যে, ঝাড়ফুঁক নিজে কোনো প্রভাব বিস্তার করে না; বরং আল্লাহর হুকুমেই তাতে প্রভাব সৃষ্টি হয়।
(ফাতহুল বারী, ১০/১৯৫)
কাজি ইয়ায (রহ.) বলেন, دم তথা ঝাড়ফুঁকের সময় মুখের হালকা বাতাসের সঙ্গে সামান্য আর্দ্রতাও বের হয়। এর উপকারিতা হলো, এর আর্দ্রতা বা বাতাসের মাধ্যমে বরকত লাভ করা যায়। কেননা, এতে আল্লাহর যিকিরের সংমিশ্রণ ঘটেছে।-(ফাতহুল বারী, ১০/১৯৫)
উল্লেখ্য, রুকইয়ার জন্য নির্দিষ্ট আয়াতের নির্দিষ্ট সংখ্যা বা বিশেষ পদ্ধতি আবশ্যক নয়, যদি না তা কুরআন-সুন্নাহ দ্বারা নির্ধারিত হয়। আরোগ্য একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আমাদের কাজ চেষ্টা করে যাওয়া মাত্র।
শরঈ দলীল:
مرقاة المفاتيح شرح مشكاة المصابيح : "وأما ما كان من الآيات القرآنية، والأسماء والصفات الربانية، والدعوات المأثورة النبوية، فلا بأس، بل يستحب سواء كان تعويذاً أو رقيةً أو نشرةً، وأما على لغة العبرانية ونحوها، فيمتنع؛ لاحتمال الشرك فيها." ( کتاب الطب والرقی، الفصل الثاني، ج:7، ص:2880، ط: دارالفکر بیروت)
الموسوعة الفقهیة الکویتیة: "فذهب الجمهور إلى جواز الرقي من كل داء يصيب الإنسان بشروط ثلاثة:
أولها: أن يكون بكلام الله تعالى أو بأسمائه وصفاته.
ثانيها: أن يكون باللسان العربي أو بما يعرف معناه من غيره.
ثالثها: أن يعتقد أن الرقية لا تؤثر بذاتها بل بإذن الله تعالى وقدرته لما روى عوف بن مالك رضي الله عنه قال: كنا نرقي في الجاهلية فقلنا: يا رسول الله كيف ترى في ذلك؟ فقال صلى الله عليه وسلم: اعرضوا علي رقاكم، لا بأس بالرقى ما لم يكن فيه شرك." (بحث رقية، ج:23، ص:97، ط:مطابع دارالصفوة)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন