ইসলামের দাওয়াত থেকে বঞ্চিত ব্যক্তির শরয়ি অবস্থান
প্রশ্নঃ ১৭৩৭৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানতে চাচ্ছি, জন্মগতভাবে অমুসলিম (যেমন: হিন্দু পরিবারে) কোনো ব্যক্তি যদি ইসলামের সঠিক দাওয়াত বা বার্তা কখনো না পেয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকে, তবে শরয়ীর বিধান অনুযায়ী আখেরাতে তার হিসাব বা আজাবের বিষয়টি কেমন হবে?এ বিষয়ে কুরআন-সুন্নাহর আলোকে সমাধান কামনা করছি। west bengal
১৪ নভেম্বর, ২০২৬
ঢাকা
৪.৩ হাজার
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবেকবান ও বালেগ যেকোনো মানুষের ওপর কেবল তার বুদ্ধি-বিবেক খাটানোর মাধ্যমেই একজন স্রষ্টাকে চেনা এবং শিরক বর্জন করা আবশ্যক। আকাশ, জমিন, নদী-নালা এবং মানুষের নিজস্ব শারীরিক গঠনের মতো বিশ্বের প্রতিটি সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের অকাট্য প্রমাণ।
আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে এই পরিমাণ বিবেক বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এর সঠিক ব্যবহারের ফলে সে আল্লাহকে চিনতে এবং তার উপর ঈমান আনতে সক্ষম হবে।
অতএব, কোনো ব্যক্তি যদি জন্মগত অমুসলিম পরিবারে বড় হয়ে গাছপালা, পাথর, মূর্তি বা একাধিক স্রষ্টার পূজায় লিপ্ত থাকে, তবে কেয়ামতের দিন সে এই ওজর পেশ করতে পারবে না যে, আমার কাছে তো কোনো মুসলিম দাওয়াত নিয়ে আসেনি, তাই আমি মূর্তিপূজা করেছি!
کشف الاسرار:
لَا عُذْرَ لِأَحَدٍ فِي الْجَهْلِ بِخَالِقِهِ لِمَا يَرَى مِنْ خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَخَلْقِ نَفْسِهِ وَسَائِرِ خَلْقِ رَبِّهِ، أَمَّا فِي الشَّرَائِعِ فَمَعْذُورٌ حَتَّى تَقُومَ عَلَيْهِ الْحُجَّةُ
(باب بيان العقل،ج:4،ص:234)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
সন্তান হয় না এজন্য স্ত্রীকে তালাক দেওয়া এবং মাসনা করা বিধান
ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম শিক্ষার বিধান
প্রচলিত টুকটাক গুনাহে বৈধ মনে করে জড়িয়ে যাওয়ার কারণে ঈমান হারা হবে?
তালাকের পর সন্তানদের লালনপালনের জন্য স্ত্রী কি স্বামীর বাসায় থাকতে পারবে?
সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত অলংকার ব্যবহার করা কি জায়েয?
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন