ইমামতির নিয়ত করা কি শর্ত?
প্রশ্নঃ ১৫৯৭৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব তো উপস্থিত অনুপস্থিত সকল মুসল্লীদের ইমাম হয়ে নামাজ পড়ায়, এখন আমার প্রশ্ন হলো ইমামের নিয়ত কি ভাবে বাঁধবে?
২ জুলাই, ২০২৬
৪৯VQ+৬৩J
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
"ইমামের জন্য ইমামতির নিয়ত করা জরুরি নয়, অর্থাৎ: যদি কোনো ইমাম ইমামতির নিয়ত নাও করেন, তবুও মুক্তাদিদের ইক্তেদা (ইমামের অনুসরণ) সহীহ বা সঠিক হবে; তবে ইমাম যদি ইমামতির নিয়ত করেন, তাহলে তিনি ইমামতির সওয়াবও পাবেন। আর নিয়ত হলো মূলত মনের ইচ্ছার নাম, এর জন্য মুখ থেকে কিছু বলা জরুরি নয়। সাধারণত ইমাম যখন মুসল্লায় (নামাজের জায়গায়) যান, তখন সেখানে ইমামতির নিয়ত বিদ্যমান থাকেই। কাজেই আলাদাভাবে নিয়ত পড়ার/করার প্রয়োজন নাই।
ইমামতির নিয়ত না করার সূরত বা অবস্থাটি এমন হতে পারে যে, কোনো ব্যক্তি একা নিজের নামাজ পড়ছেন এবং অন্য কোনো ব্যক্তি এসে তাকে ইমাম বানিয়ে তার অনুসরণ শুরু করলেন, অথচ প্রথম ব্যক্তি বিষয়টি জানেন না অথবা জানার পরেও তিনি ইমামতির নিয়ত করেননি। এই সুরতেও তার পেছনে ইক্তেদাকারী মুসল্লিদের নামাজ সহিহ হয়ে যাবে।
والإمام ینوي صلاتہ فقط، ولا یشترط لصحة الاقتداء نیة إمامة المقتدي؛ بل لنیل الثواب عند اقتداء أحد بہ الخ (الدر المختار مع رد المحتار، کتاب الصلاة، باب شروط الصلاة، ۲: ۱۰۳، ۱۰۴، ط: مکبتبة زکریا دیوبند)، قولہ: ”لصحة الاقتداء“:أي: بل یشترط نیة إمامة المقتدي لنیل الإمام ثواب الجماعة (رد المحتار)۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১