আফিফা জান্নাত ও আনায়া নাম রাখা
প্রশ্নঃ ১৭২৯৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর মেয়েদের তিনটি নাম নির্বাচন করেছি, আফিফা জান্নাত,, আরেকটি ফাজার মেহজাবিন,আরেকটি আনায়া। এই তিন নামের অর্থ কি? এটি রাখা যাবে কিনা? আর ছেলের একটা নাম হলো সিরাজুম মুনির রাখতে চাচ্ছি।। এখানে কি সিরাজাম মুনির হবে নাকি সিরাজুম মুনির হবে? আর এই নামটি কি রাখা ঠিক হবে? দয়া করে জানাবেন
২৭ অক্টোবর, ২০২৬
VR২৮+QH৮
০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামে নাম রাখার ক্ষেত্রে সুন্দর অর্থ ও ভালো তাৎপর্যকে গুরুত্ব দেওয়া হয়। কোনো নামকে ‘ইসলামিক’ প্রমাণ করার জন্য সেটি কুরআনে থাকা আবশ্যক নয়; অর্থ খারাপ না হওয়া এবং শরিয়তবিরোধী তাৎপর্য না থাকাই মূল বিবেচ্য।
মেয়েদের নামের অর্থ ও শরয়ি বিধান
১. আফিফা জান্নাতআফিফা (عَفِيفَة): সচ্চরিত্রা, পবিত্রচারিণী, চারিত্রিক সংযমশীলা।
জান্নাত (جَنَّة): উদ্যান, বেহেশত বা জান্নাত।
দুটি নামের অর্থই সুন্দর। তাই আফিফা জান্নাত নাম রাখা জায়েজ।
২. ফাজার মেহজাবিন
এখানে প্রথম শব্দটির বানান একটু যাচাই করা প্রয়োজন।
ফজর (فجر): ভোর, ঊষার আলো বা প্রভাত।
মেহজাবিন (مَہ جبیں): এটি ফারসি শব্দ। মেহ অর্থ চাঁদ, আর জাবিন অর্থ কপাল বা ললাট। পুরো শব্দের অর্থ হলো, চন্দ্রের ন্যায় উজ্জ্বল ললাট বা চাঁদমুখ বিশিষ্ট সুন্দরী নারী।
আপনি লিখেছেন ফাজার। উচ্চারণে ফাজার বলা বা লেখা ঝুঁকিপূর্ণ। কারণ আরবিতে ফাজির (فَاجِر) বা ফাজারাহ (فَجَرَة) শব্দের অর্থ হলো, পাপাচারী, ব্যভিচারী বা অবাধ্য লোক। যদি প্রভাত বোঝাতে চান, তবে শব্দটির সঠিক উচ্চারণ হলো ফজর।
তাই ফাজার শব্দটি পরিহার করা উচিত। চাইলে শুদ্ধ উচ্চারণে ফজর মেহজাবিন রাখতে পারেন।
৩. আনায়া
আনায়া নামটির উৎস ও অর্থ বানানভেদে ভিন্নভাবে উল্লেখ করা হয়। আরবি ইনায়া (عناية) শব্দের অর্থ যত্ন, পরিচর্যা, মনোযোগ বা দেখাশোনা।
আপনি যদি এই আরবি শব্দটি বোঝাতে চান, তাহলে ইনায়া বানানটি সঠিক। এই অর্থে নামটি রাখা জায়েজ।
আনায়া নামটির উৎস ও অর্থ বানানভেদে ভিন্নভাবে উল্লেখ করা হয়। আরবি ইনায়া (عناية) শব্দের অর্থ যত্ন, পরিচর্যা, মনোযোগ বা দেখাশোনা।
আপনি যদি এই আরবি শব্দটি বোঝাতে চান, তাহলে ইনায়া বানানটি সঠিক। এই অর্থে নামটি রাখা জায়েজ।
ছেলের নাম: সিরাজুম মুনির, নাকি সিরাজাম মুনির?
এখানে আরবি ব্যাকরণের একটি সূক্ষ্ম বিষয় রয়েছে।আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ﷺ সম্পর্কে বলেন,
وَسِرَاجًا مُّنِيرًا
এবং উজ্জ্বল প্রদীপস্বরূপ। (সুরা আল-আহযাব, আয়াত :৪৬)
এখানে سِرَاجًا مُّنِيرًا (সিরাজান মুনিরান) বাক্যাংশটি রাসূলুল্লাহ ﷺ-এর গুণবাচক বর্ণনা হিসেবে এসেছে।
সিরাজ (سراج): প্রদীপ, আলো দেওয়ার বাতি।
মুনির (منير): আলোকদীপ্ত, আলো বিকিরণকারী।
কোন বানানটি রাখবেন?
সিরাজ মুনির (سراج منير) রাখতে পারেন। এর অর্থ হবে, আলোকদীপ্ত প্রদীপ বা আলো বিকিরণকারী প্রদীপ। অর্থ সুন্দর।
সিরাজুম মুনিরও রাখতে পারেন।
عَنِ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ: أَنَّ أَبَاهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا اسْمُكَ» قَالَ: حَزْنٌ، قَالَ: «أَنْتَ سَهْلٌ» قَالَ: لاَ أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي قَالَ ابْنُ المُسَيِّبِ: «فَمَا زَالَتِ الحُزُونَةُ فِينَا بَعْدُ
সাঈদ ইবনে মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত যে, তার পিতা নবী (ﷺ) এর নিকট আসলেন। তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমার নাম কি? তিনি বললেনঃ হাযন। নবী (ﷺ) বললেনঃ বরং তোমার নাম ‘সাহল’। তিনি বলেনঃ আমার পিতা আমার যে নাম রেখেছেন, তা অন্যকোন নাম দিয়ে আমি বদলাব না। ইবনে মুসাইয়্যাব (রাহঃ) বলেনঃ এরপর থেকে আমাদের বংশের মধ্যে কঠিনতাই চলে এসেছে।
সহীহ বুখারী
হাদীস নংঃ ৫৭৫৭
আন্তর্জাতিক নং: ৬১৯০
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/5757
সহীহ বুখারী
হাদীস নংঃ ৫৭৫৭
আন্তর্জাতিক নং: ৬১৯০
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/5757
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন