স্ত্রী কেমন ভরণপোষণ পাওয়ার হকদার?
প্রশ্নঃ ১৭২৭৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কি মানের ভরণপোষণ আমি আমার স্বামী থেকে পাওয়ার আশা রাখব, যেমন কি পরিমান খাবার, পোশাক, আমার একটা দুধের শিশু আছে, বিজ্ঞানসম্মত ভাবে একজন মায়ের যে পরিমাণ খাবার প্রয়োজন তা আমি পায় না, শশুরবাড়িতে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম খাবার থাকে এক্ষেত্রে আমার প্রতি বোইষম্য হয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার ভরণপোষণ আপনার স্বামীর উপর শরীয়তের নির্ধারিত ওয়াজিব হক। আপনার নিজের সম্পদ থাকলেও এটি রহিত হয় না। এই হক "অনুগ্রহ" বা "দয়া" নয়, বরং আপনার প্রাপ্য। ভরণপোষণ মানে খাদ্য, পোশাক ও বাসস্থান। এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। মানদণ্ড হলো "কিফায়া", অর্থাৎ আপনার প্রয়োজন পূরণের মতো যথেষ্ট পরিমাণ, যা সমাজে প্রচলিত ন্যায়সংগত পদ্ধতিতে দিতে হবে। স্বামী-স্ত্রী উভয়ের আর্থিক অবস্থা বিবেচ্য। দুজনই সচ্ছল হলে সচ্ছলদের মান, দুজনই অসচ্ছল হলে অসচ্ছলদের মান, আর একজন সচ্ছল ও অন্যজন অসচ্ছল হলে মধ্যম মান।
যদি আপনি প্রয়োজন অনুপাতে ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে এ ব্যাপারে স্বামীর সাথে সরাসরি আলোচনা করুন। তাকে আপনার প্রয়োজনের কথা বুঝিয়ে বলুন। যদি সমাধান না হয়, তাহলে কোনো অভিভাবকের মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করুন।
قال الله نعالى: لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ
الهداية في شرح بداية المبتدي (2/ 285)
تفسيره أنهما إذا كانا موسرين تجب نفقة اليسار وإن كانا معسرين فنفقة الإعسار وإن كانت معسرة والزوج موسرا فنفقتها دون نفقة الموسرات وفوق نفقة المعسرات وقال الكرخي رحمه الله يعتبر حال الزوج وهو قول الشافعي رحمه الله لقوله تعالى: {لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ} [الطلاق: 7] وجه الأول قوله عليه الصلاة والسلام لهند امرأة أبي سفيان: " خذي من مال زوجك ما يكفيك وولدك بالمعروف " اعتبر حالها وهو الفقه فإن النفقة تجب بطريق الكفاية والفقيرة لا تفتقر إلى كفاية الموسرات فلا معنى للزيادة.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন