লিমিটেড কোম্পানিতে শেয়ার গ্রহণ ও ব্যবসায় অংশীদার হওয়ার বিধান
প্রশ্নঃ ১৬৯৬৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ছোট একটা নতুন লিমিটেড কোম্পানির মালিকানার শেয়ার নিতে চাই।মালিক আমাকে প্রস্তাব দিয়েছে আর আমিও হতে চাই।মোট ১১ জন মালিক থাকবে।এটি ফ্রোজেন ফুড নিয়ে কাজ করছে।খোঁজ নিয়ে জেনেছি,এখনো ওরা ব্যাংক লোন নেয়নি।আমাকে শুধু একটা বিভাগের তদারকি করতে হবে।আমার প্রশ্ন হচ্ছে,এই সব লিমিটেড কোম্পানির ব্যবসা কী জায়েজ?
১৯ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ব্যবসার ক্ষেত্রে মূলনীতি হলো- তা শরিয়তসম্মত হতে হবে এবং এর কার্যক্রম ও লেনদেনে শরিয়তবিরোধী কোনো বিষয় থাকা যাবে না। সুতরাং ব্যবসার পণ্য বা সেবা হালাল হতে হবে, ব্যবসার পদ্ধতি বৈধ হতে হবে এবং অংশীদারদের পারস্পরিক চুক্তি শরিয়তসম্মত হতে হবে। একইভাবে সুদ, ঘুষ, প্রতারণা, ধোঁকা ও অন্যান্য অবৈধ লেনদেন থেকে বিরত থাকতে হবে।
এ ছাড়া অংশীদারদের মূলধন, শেয়ারের মালিকানা, লাভ বণ্টন, লোকসান বহন, নতুন অংশীদার গ্রহণ এবং অংশীদারিত্ব থেকে বেরিয়ে যাওয়ার পদ্ধতি ইত্যাদি বিষয় চুক্তিতে যথাযথভাবে স্পষ্ট ও শরিয়তসম্মত হওয়া জরুরি। কোনো বিনিয়োগ গ্রহণ বা প্রদান করা হলেও তার পদ্ধতি ও চুক্তি বৈধ হতে হবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে কোম্পানির ব্যবসা যদি উপরোক্ত নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়, তাহলে তাতে শেয়ার নিয়ে অংশীদার হওয়া জায়েয হবে। বিশেষত ফ্রোজেন ফুডের ক্ষেত্রে পণ্যগুলো হালাল ও শরিয়তসম্মত হতে হবে। আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়- এ বিষয়টিও নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, কোনো ব্যবসা জায়েয বা নাজায়েয হওয়ার বিষয়টি শুধু কোম্পানি ‘লিমিটেড’ কি না, তার ওপর নির্ভর করে না। লিমিটেড কোম্পানি হওয়া নিজে ব্যবসাকে অবৈধ করে না। বরং কোম্পানির প্রকৃতি, ব্যবসার কার্যক্রম, লেনদেন এবং পারস্পরিক চুক্তি শরিয়তসম্মত কি না- তার ওপর বিধান নির্ভর করবে।
আর আধুনিক ব্যবসায়িক লেনদেনে কোনো নির্দিষ্ট চুক্তি, বিনিয়োগের পদ্ধতি, ব্যাংকিং ব্যবস্থা বা অন্য কোনো বিষয়ে সংশয় থাকলে, সেটি পৃথকভাবে বিজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ আলেমের কাছে উপস্থাপন করে শরিয়তসম্মত হওয়া যাচাই করে নেওয়া উচিত। কারণ প্রশ্নটি সামগ্রিক; কোম্পানির নির্দিষ্ট কোনো চুক্তি বা লেনদেনের ব্যাপারে জানতে চাইলে তা পৃথকভাবে উল্লেখ করতে হবে।
المستندات الشرعية
«مجلة مجمع الفقه الإسلامي» (7/ 418 بترقيم الشاملة آليا):
«1- الإسهام في الشركات:
(أ) بما أن الأصل في المعاملات الحِل فإن تأسيس شركة مساهمة ذات أغراض وأنشطة مشروعة أمر جائز.
(ب) لا خلاف في حُرمة الإسهام في شركات غرضها الأساسي محرم، كالتعامل بالربا أو إنتاج المحرمات أو المتاجرة بها.
(ج) الأصل حرمة الإسهام في شركات تتعامل أحيانًا بالمحرمات، كالربا ونحوه، بالرغم من أن أنشطتها الأساسية مشروعة.
(د) أما من يسهم في الشركات التي تتعامل أحيانًا بالمحرمات مع إرادة تغيير جميع أنشطتها بحيث لا تخالف الشريعة الإسلامية، فإن كان قادرًا على التغيير بمجرد إسهامه فيها فذلك أمر مطلوب منه، لما فيه من زيادة مجالات التزام المسلمين بأحكام الشريعة الإسلامية. وإن كان غير قادر عند الإسهام ولكنه يسعى للتغيير مستقبلًا، بأن يحاول ذلك من خلال اجتماعات الجمعية العمومية ومجلس الإدارة وغيرهما من المجالات فالإسهام في هذه الحالة مختلف في جوازه بين المشاركين في الندوة.
ولابد في الحالتين من التخلص مما يؤول إلى المساهم فيها من كسب التصرفات المحرمة في أنشطة الشركة بصرفه في وجوه الخير.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১