ডেভেলপমেন্ট ব্যবসায় অংশীদারিত্ব ও নির্ধারিত লাভ: শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৭৩৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হচ্ছে যে আমাদের একটা সমিতি আছে এবং সেই সমিতির ৩ লক্ষ টাকা একটা ডেভেলপমেন্ট প্রকল্পে বিনিয়োগ করেছে, এবং ডেভেলপমেন্ট ব্যাবসায়ী সে বলেছে যে তার লভ্যাংশ থেকে সে আমাদেরকে ১৫%থেকে ২০% লাভ দিবে অর্থাৎ ১৫থেকে ২০ হাজার টাকা দিবে। জানার বিষয় হচ্ছে যে এটা কি সুদ হবে নাকি?দলিলসহ জানালে উপকৃত হব
২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা ১২০৪
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সমিতি ৩ লক্ষ টাকা কোনো ডেভেলপমেন্ট কোম্পানির একটি প্রকল্পে বিনিয়োগ করেছে এবং কোম্পানিও নিজস্ব অর্থ বিনিয়োগ করেছে- এক্ষেত্রে উভয় পক্ষের মূলধন একই ব্যবসায় নিয়োজিত হওয়ার কারণে এটি মূলত শিরকাতের (অংশীদারিত্বের) কারবার হিসেবে গণ্য হবে।
এ ধরনের শিরকাতে প্রকল্প থেকে যে প্রকৃত লাভ হবে, তা চুক্তি অনুযায়ী নির্ধারিত অনুপাতে অংশীদারদের মধ্যে বণ্টন করা যাবে। তবে ৩ লক্ষ টাকার বিপরীতে নির্দিষ্ট ১৫-২০ হাজার টাকা নিশ্চিত লাভ হিসেবে নির্ধারণ করা জায়েয হবে না। কারণ শিরকাতে লাভ প্রকৃত লাভের অংশ হিসেবে নির্ধারিত হতে হয়; নির্দিষ্ট অঙ্ক হিসেবে নয়।
শিরকাতের ক্ষেত্রে ব্যবসায় প্রকৃত লোকসান হলে মূলধনের অনুপাত অনুযায়ী লোকসানও বহন করতে হবে। যেমন, কোনো প্রকল্পে মোট মূলধন ১০ লক্ষ টাকা এবং সমিতির বিনিয়োগ ৩ লক্ষ টাকা অর্থাৎ ৩০% হলে, প্রকৃত ব্যবসায়িক লোকসানের ৩০% সমিতিকে এবং ৭০% কোম্পানিকে বহন করতে হবে। তাই এমন শর্ত করা যাবে না যে, সমিতি লাভ পাবে কিন্তু লোকসান হলে তার মূলধনে কোনো লোকসান আসবে না।
সুতরাং, কোম্পানি নিজস্ব মূলধনসহ প্রকল্পে অংশীদার হলে এটি শিরকাত হিসেবে গণ্য হবে এবং প্রকৃত লাভের নির্ধারিত শতাংশ বণ্টন করা জায়েয হবে; এতে সুদ হবে না। তবে ৩ লক্ষ টাকার বিপরীতে ১৫-২০ হাজার টাকা নিশ্চিত লাভ দেওয়ার শর্ত করা হলে তা বৈধ শিরকাত হবে না এবং এভাবে মূলধনের ওপর নির্ধারিত অতিরিক্ত অর্থ গ্রহণ সুদের অন্তর্ভুক্ত হবে। একইভাবে ব্যবসায় লোকসান হলে তা মূলধনের অনুপাত অনুযায়ী উভয় পক্ষকে বহন করতে হবে।
من المستندات الشرعية
** «بدائع الصنائع في ترتيب الشرائع» (7/ 514):
«(ومنها) : أن يكون الربح معلوم القدر، فإن كان مجهولا تفسد الشركة؛ لأن الربح هو المعقود عليه، وجهالته توجب فساد العقد كما في البيع والإجارة.
** مجلة الأحكام العدلية» (ص254):
«الْمَادَّةُ (1329) شَرِكَةُ الْعَقْدِ عِبَارَةٌ عَنْ عَقْدِ شَرِكَةٍ بَيْنَ اثْنَيْنِ أَوْ أَكْثَرَ عَلَى كَوْنِ رَأْسِ الْمَالِ وَالرِّبْحِ مُشْتَرَكًا بَيْنَهُمْ.»
** «مجلة الأحكام العدلية» (ص256):
«الْمَادَّةُ (1336) يُشْتَرَطُ بَيَانُ الْوَجْهِ الَّذِي سَيُقْسَمُ فِيهِ الرِّبْحُ بَيْنَ الشُّرَكَاءِ ، وَإِذَا بَقِيَ مُبْهَمًا وَمَجْهُولًا تَكُونُ الشَّرِكَةُ فَاسِدَةً.
الْمَادَّةُ (1337) يُشْتَرَطُ أَنْ تَكُونَ حِصَّةُ الرِّبْحِ الَّذِي بَيْنَ الشُّرَكَاءِ جُزْءًا شَائِعًا كَالنِّصْفِ وَالثُّلُثِ وَالرُّبْعِ فَإِذَا اُتُّفِقَ عَلَى أَنْ يَكُونَ لِأَحَدِ الشُّرَكَاءِ كَذَا دِرْهَمًا مَقْطُوعًا مِنْ الرِّبْحِ تَكُونُ الشَّرِكَةُ بَاطِلَةً.»
** «الهداية في شرح بداية المبتدي» (3/ 11):
«قال: "ولا تجوز الشركة إذا شرط لأحدهما دراهم مسماة من الربح" لأنه شرط يوجب انقطاع الشركة فعساه لا يخرج إلا قدر المسمى لأحدهما، ونظيره في المزارعة.»
** «حاشية ابن عابدين = رد المحتار» (4/ 305):
«(وشرطها) أي شركة العقد (كون المعقود عليه قابلا للوكالة) فلا تصح في مباح كاحتطاب (وعدم ما يقطعها كشرط دراهم مسماة من الربح لأحدهما) لأنه قد لا يربح غير المسمى»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১