কোর্স ফি পরিশোধ করে অতিরিক্ত টাকা নেওয়ার বিধান
প্রশ্নঃ ১৬৮৮২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের সংগঠন থেকে আমরা টাকা ধার দেওয়ার পরিবর্তে পন্য কিনে দিয়ে লাভ করার চেষ্টা করছি ৷ কিন্তু এখন জানার বিষয় হলো একজন ব্যাক্তি একটি কোর্স করতে 10000 টাকা প্রয়োজন ৷ এখন তাকে টাকা না দিয়ে যদি কোর্স অফিসে টাকা দিয়ে দেই আর তার থেকে তিন মাস পরে 12হাজার টাকা নেই তাহলে জায়েজ হবে কিনা?
১৩ সেপ্টেম্বর, ২০২৬
কিশোরগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরিয়তসম্মত পন্থায় কোনো পণ্য ক্রয় করে তা বিক্রি করে লাভ করা জায়েয। তবে কোনো ব্যক্তির পক্ষ থেকে তার কোনো বিল, ফি বা দায় পরিশোধ করে পরবর্তীতে নির্ধারিত অঙ্কের চেয়ে বেশি টাকা নেওয়ার সুযোগ নেই। কারণ বাস্তবে এটি ঋণ প্রদান করে সময়ের বিনিময়ে অতিরিক্ত টাকা গ্রহণেরই একটি পদ্ধতি; শুধু লেনদেনের পদ্ধতি পরিবর্তন করলে এর হুকুম পরিবর্তিত হয় না। অতএব এভাবে অতিরিক্ত টাকা নেওয়া সুদের অন্তর্ভুক্ত হবে।
তাছাড়া কোর্স এমন কোনো পণ্য নয় যে, সংগঠন তা ১০,০০০ টাকায় ক্রয় করে পরবর্তীতে ১২,০০০ টাকায় ওই ব্যক্তির কাছে বিক্রি করবে। বিশেষত যখন কোর্সটি পুনরায় বিক্রি করার কোনো স্বীকৃত ও বাস্তব ব্যবস্থা বা অধিকারও নেই। ফলে এ ক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো ক্রয়-বিক্রয় সংঘটিত হচ্ছে না; বরং সংগঠন গ্রহীতা ব্যক্তির পক্ষ থেকে কোর্স অফিসে ১০,০০০ টাকা পরিশোধ করে তাকে ঋণ দিচ্ছে এবং তিন মাস পর ১২,০০০ টাকা গ্রহণ করছে।
সুতরাং অতিরিক্ত ২,০০০ টাকা যেহেতু ঋণের ওপর পূর্বনির্ধারিত বৃদ্ধি, তাই তা সুদ হিসেবে গণ্য হবে। অতএব এভাবে কোর্স ফি পরিশোধ করে মেয়াদ শেষে অতিরিক্ত টাকা নেওয়া জায়েয হবে না।
**كُلُّ قَرْضٍ جَرَّ مَنْفَعَةً فَهُوَ رِباً. (الجامع الصغير (سيوطي) : رقم الحديث 9728)
** عَنْ جَابِرٍ، قَالَ: لَعَنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَكَلَ الربا، وموكله، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ.» (صحيح مسلم : رقم الحديث 1598)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১