বাসায় থেকে মসজিদের ইমামের ইক্তেদা করার বিধান
প্রশ্নঃ ১৬৯৪৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবার বয়স ৭৩ অসুস্থতার জন্য হেটে মসজিদে যেতে পারছে না। মসজিদ আমার বাসার সাথে লাগানো। কেরাত শোনা যায়। এখন বাবা যদি ইমামের সাথে নামাজের নিয়ত করে জুমার নামাজ হবে কিনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনার বাবা অসুস্থতার কারণে মসজিদে গিয়ে জামাতে শরিক হতে সক্ষম না হলে তাঁর জন্য বাড়িতে নামাজ আদায় করার সুযোগ রয়েছে।
তবে শুধু মসজিদের ইমামের কিরাত বা তাকবির শুনতে পাওয়ার কারণে বাড়ি থেকে ইমামের ইকতিদা করে জুমার নামাজ আদায় করা সহিহ হবে না। হানাফি ফিকহ অনুযায়ী, মসজিদের বাইরে থেকে ইমামের ইকতিদা সহিহ হওয়ার জন্য ইমাম ও মুক্তাদির স্থান এক হওয়া অথবা কাতার সংযুক্ত থাকার বিষয়টি বিবেচ্য।
সুতরাং, যদি আপনাদের বাড়ি মসজিদের সঙ্গে লাগানো হলেও বাড়ি ও মসজিদের মধ্যকার কাতার সংযুক্ত না থাকে, তাহলে বাড়ি থেকে ইমামের ইকতিদা করে জুমার নামাজ আদায় করা সহিহ হবে না। এ অবস্থায় বাবা বাড়িতে জোহরের নামাজ আদায় করবেন। আল্লাহ তায়ালা আপনার বাবাসে সিহহ্যত ও আফিয়ত দান করুন। আমিন।
لمافی الھندیۃ (۸۸/۱): وإن قام على سطح دارہ المتصل بالمسجد لا يصح اقتداء ہ وان کان لا یشتبه علیہ حال الامام۔
وفی الدرالمختار(۵۸۶/۱): ولو اقتدی من سطح دارہ المتصلۃ بالمسجد لم یجز لاختلاف المکان۔
(۶۶) مسجد سے متصل مکان کی چھت پر نماز میں امام کی اقتداء کرنا
سوال… کیا فرماتے ہیں علماء کرام و مفتیانِ عظام اس مسئلہ کے بارے میں کہ ایک شخص کا مکان مسجد سے متصل ہے اس کی سطح مسجد کے برابر متصل ہے وہ وہاں سے چھت پر کھڑے ہو کر امام کی اقتداء کرتے ہیں امام کی حرکات ان پر مشتبہ بھی نہیں ہوتی تو کیا یہ اقتداء درست ہے کہ نہیں؟
الجواب بعون الملک الوھاب… صورت مذکورہ میں اس شخص کی اقتداء صحیح نہیں کیونکہ چھت اگرچہ مسجد کے ساتھ متصل ہے لیکن مکان مختلف ہے اور مکان مختلف ہونے کی صورت میں اقتداء صحیح نہیں ہوتی۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন