ওয়াক্ত শুরু হলে আজানের আগে মহিলাদের নামাজ আদায়ের বিধান
প্রশ্নঃ ১৬৯৭৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা মহিলারা ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে নামাজ পড়বো নাকি আজান হওয়া পর্যন্ত অপেক্ষা করবো? বিশেষ করে যুহরের নামায কি আজান হওয়ার আগে ওয়াক্ত শুরু হলে পড়তে পারবো???
২০ সেপ্টেম্বর, ২০২৬
Madankhali
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহিলাদের নামাজ সহিহ হওয়ার জন্য আজান শোনা শর্ত নয়; বরং নামাজের ওয়াক্ত শুরু হওয়াই মূল বিষয়।
সুতরাং কোনো মহিলার যদি নির্ভরযোগ্যভাবে জানা থাকে যে নামাযের ওয়াক্ত শুরু হয়ে গেছে, তাহলে তিনি আজান হওয়ার আগেই ওই নামাজ আদায় করতে পারবেন। আজান পর্যন্ত অপেক্ষা করা তাঁর জন্য জরুরি নয়।
এমনিভাবে যোহরের নামাযও মহিলারা সময় হওয়ার সাথে সাথেই আদায় করতে পারবেন: আযানের অপেক্ষা করতে হবে না।
তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে- ওয়াক্ত শুরু হওয়ার ব্যাপারে নিশ্চিত হতে হবে। শুধু অনুমান বা ধারণার ভিত্তিতে ওয়াক্ত শুরু হয়েছে মনে করে নামাজ পড়া যাবে না। তাই যে কোনো নামাযের ওয়াক্ত শুরু হওয়া নিশ্চিত হলেই সে নামায আদায় করা যাবে।
المستندات الشرعية
** إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗ [النساء: 103]
** الدر المختار مع رد المحتار (1/ 391):
(ولا يسن) ذلك (فيما تصليه النساء أداء وقضاء) ولو جماعة كجماعة صبيان وعبيد،»
«(قوله: ولا يسن ذلك) أي الأذان والإقامة، وأفرد الضمير على تأويل المذكور ح، وأراد بنفي السنية الكراهة في المواضع الثلاث المذكورة كما يعلم من الإمداد.
(قوله: ولو جماعة) أخذه من قول الفتح؛ لأن عائشة أمتهن بغير أذان ولا إقامة حين كانت جماعتهن مشروعة وهذا يقتضي أن المنفردة أيضا كذلك؛ لأن تركهما لما كان هو السنة حال شرعية الجماعة كان حال الانفراد أولى اهـ قلت: وهو ظاهر في السراج أيضا، وكان الأولى للشارح أن يقول ولو منفردة؛ لأن جماعتهن الآن غير مشروعة فتفطن.»
الفتاوى الهندية (1/ 53):
"الأذان سنة لأداء المكتوبات بالجماعة، كذا في فتاوى قاضي خان. وقيل: إنه واجب، والصحيح أنه سنة مؤكدة، كذا في الكافي. وعليه عامة المشايخ، هكذا في المحيط. ... وليس على النساء أذان ولا إقامة، فإن صلين بجماعة يصلين بغير أذان وإقامة، وإن صلين بهما جازت صلاتهن مع الإساءة، هكذا في الخلاصة".
** (بدائع الصنائع، كتاب الصلاة، فصل فى بيان محل وجوب الأذان-1/376)
فالمحل الذى يجب فيه الأذان، ويؤذن له الصلواتت المكتوبة التى تؤدى بجماعة،
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১