কেবল কম সৌন্দর্যের কারণে স্ত্রীকে তালাক দেওয়া কি মানবিক?
প্রশ্নঃ ১৬৯১৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বউ দেখতে অসুন্দর মানে চেহারার গঠন ভালো না, বাড়িতে গিয়ে তাকে দেখলে আমার অন্তর, চক্ষু শীতল হয় না। এবং আমার মা বাবারও তাকে পছন্দ হয় নায়- আমারও না, এখন আমি তাকে ডিভোর্স দিতে পারবো কি না?
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
ইসলাম এমন একটি স্বভাবজাত ও প্রাকৃতিক ধর্ম, যার পরতে পরতে রয়েছে শৃঙ্খলা, যা মানুষকে আগামী দিনের পথ চলতে সাহায্য করে। আল্লাহ তাআলার সৃষ্টিকুলের সেরা সৃষ্টি হলো মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর থেকে সুন্দরতম অবয়ব দিয়ে। এক হাদিসে আছে—নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্য তিনি পছন্দ করেন। মানুষ হিসেবে আমরাও সৌন্দর্যকে ভালোবাসি, সুন্দর হতে চাই, সুন্দর স্ত্রী চাই। কিন্তু সাথে সাথে এটাও মনে রাখা উচিত যে, সৌন্দর্য আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দান করেন। যার চেহারা সুন্দর, এটা তার গৌরব নয়; বরং আল্লাহ তাআলার দান। পক্ষান্তরে যার গায়ের রং কালো কিংবা অবয়ব দৃষ্টিনন্দন নয়, সেও তিরস্কৃত নয়; বরং এটাও আল্লাহ তাআলারই কুদরত।
এর চেয়ে বড় বিষয় হলো—যা সকল আকৃতির মানুষের জন্য মানদণ্ড—আল্লাহ তাআলার কাছে রূপের সৌন্দর্যই আসল সৌন্দর্য নয়; বরং ঈমান এবং আমলের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। হাদিস শরিফে রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন:
إِنَّ الله لا يَنْظُرُ إِلى أَجْسامِكْم، وَلا إِلى صُوَرِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ " رواه مسلم.
নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহাবয়ব এবং রূপের সৌন্দর্য দেখেন না; তিনি দেখেন তোমাদের হৃদয়ের সৌন্দর্য। কাজেই আমাদের উচিত চেহারা ও দেহাবয়বের সৌন্দর্যের প্রতি অধিক মনোনিবেশ না করে আত্মিক সৌন্দর্য হাসিলে ব্রতী হওয়া।
সম্মানিত ভাই!
শরীয়ত যেহেতু তালাকের অনুমোদন রেখেছে, তাই আপনি চাইলে তালাক দিতেই পারেন; কিন্তু একটা বিষয় কি ভেবে দেখেছেন যে, আপনি নিশ্চয়ই নিজে দেখে কিংবা পরিবারের দেখার ওপর ভিত্তি করে বিয়ে করেছেন এবং সেই স্ত্রীর সাথেই সংসার করেছেন! এখন কেবল স্ত্রীর সৌন্দর্যের কারণে তালাক দেওয়াটা কি আপনার কাছে মানবিক মনে হয়? বিষয়টা কিছুটা অমানবিক হয়ে যায় না?
হাদিস শরীফে বর্ণিত হয়েছে,
حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ "
কাসীর ইবনে উবাইদ ..... ইবনে উমর (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্ তা‘আলার নিকট নিকৃষ্টতম হালাল বস্তু হল তালাক। (আবু দাউদ : হাদিস নং ২১৭৮, সুনানে ইবনে মাজা' হাদিস নং: ২০১৮)
তালাকের ভয়াবহতা সম্পর্কে হযরত আলী রা. এর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘তোমরা বিয়ে কর কিন্তু তালাক দিয়ো না। কেননা তালাক দিলে তার কারণে আল্লাহ তায়ালার আরশ কেঁপে ওঠে।’ (তাফসিরে কুরতুবি)
আচ্ছা আরেকটা প্রশ্ন করি, আপনার স্ত্রীর মাঝে কি এমন কোনো ভালো গুণ নেই, যার কারণে আপনি তার প্রতি আকৃষ্ট থাকতে পারেন? তার কাজকর্ম, আন্তরিকতা, আচার-ব্যবহার, আপনার যত্ন নেওয়া ইত্যাদি কোনো গুণের কারণেই কি আপনি তাকে রাখতে পারেন না?
আমরা আপনার কাছে কিছু চিন্তা তুলে ধরলাম। আপনি বিষয়গুলো ভেবে দেখুন। প্রয়োজনে পরিবারের মুরব্বিদের সাথে আলাপ করুন। তারপর বুঝে-শুনে ধীরে-সুস্থে সিদ্ধান্ত নিন। কেননা তালাক কোনো তাড়াহুড়োর বিষয় নয়; বরং বিবাহের চেয়েও তালাকে সময় নিতে হয় বেশি।
তাই আপনার প্রতি আমাদের আরজ থাকবে, আপনি সার্বিক বিষয় চিন্তা করে তারপর সিদ্ধান্তে পা বাড়াবেন। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১