স্ত্রী কুফরী কথা বললে কি বিবাহ ভেঙে যায়?
প্রশ্নঃ ১৬৭১৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার স্বামিকে বলেছি আমার ইমান গেলেও যাক তুমি দ্বিতীয় বিয়ে করলে আমি মানবোনা তাহলে কি আমার ইমান চলে যাবে এবং আমার বিবাহ বেঙে যাবে
৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে বর্ণিত সুরতে “আপনার ঈমান চলে যাবে এবং আপনার বিবাহও ভেঙে যাবে।”
স্ত্রী যে কথাগুলো বলেছেন, তার দ্বারা আল্লাহর বিধান বা কুফুরির ওপর সন্তুষ্টি প্রকাশ পায়।
কুফুরির ওপর সন্তুষ্ট থাকা বা কুফুরিকে সমর্থন করা কুফুরির অন্তর্ভুক্ত।
এ ধরনের কথা বা বিশ্বাসের কারণে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায় এবং বিবাহ ক্ষতিগ্রস্ত হয়।
সুতরাং তাঁদের কর্তব্য হলো, আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে তাওবা ও ইস্তিগফার করা, পূর্বের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় কালিমা পড়ে ঈমান নবায়ন করে মুসলমান হওয়া। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্ক বহাল রাখার জন্য শরীয়তসম্মত নিয়মে *বিবাহ নবায়ন করে নিতে হবে।*
বিবাহ নবায়নের আগে উভয়ের পরস্পরের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক করা যাবে না। আর বিবাহ নবায়নের ক্ষেত্রে নতুন করে মোহরও *নির্ধারণ করতে হবে।* আর বিবাহ নবায়নের জন্য স্বামী-স্ত্রীর *দুই জন মুসলিম, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের পুরুষ—অথবা এক জন পুরুষ ও দুই জন নারীর উপস্থিতিতে ইজাব ও কবুল (প্রস্তাব ও গ্রহণ) সম্পন্ন করতে হবে।* কোনো কাজীর কাছে গিয়ে বিবাহ পড়ানো জরুরি নয়।
(الدر المختار مع رد المحتار، کتاب النکاح، باب نکاح الکافر، ۴:۳۶۶، ط: مکتبة زکریا دیوبند)
وارتداد أحدھما أي: الزوجین فسخ فلا ینقص عدداً ۔
(رد المحتار ۳/ ۱۹۴ ط سعید کراتشی )
و تجبر علی الاسلام و علی تجدید النکاح زجرالھا بمہر یسیرکدینار وعلیہ الفتویٰ ولو الجیۃ (درمختار ) وقال فی الرد : (قولہ علی تجدید النکاح ) فلکل قاض ان یجددہ بمھر یسیر ولو بدینار رضیت ام لا وتمنع من التزوج بغیرہ بعد اسلامھا ولا یخفی ان محلھا ما اذا طلب الزوج ذلک اما لو سکت او ترکہ صریحا فانھا لا تجبر و تزوج من غیرہ لا نہ ترک حقہ
(الهداية في شرح بداية المبتدي:185/1)
قال العلامة المرغيناني رحمه الله: النكاح ينعقد بالإيجاب والقبول بلفظين يعبر بهما عن الماضي ؛ لأن الصيغة وإن كانت للإخبار وضعا فقد جعلت للإنشاء شرعا دفعا للحاجة ........قال: ولا ينعقد نكاح المسلمين إلا بحضور شاهدين حرين عاقلين بالغين مسلمين رجلين أو رجل وامرأتين.
(رد المحتار :42/1)
قال العلامة ابن عابدين رحمه الله: والاحتياط أن يجددالجاهل إيمانه كل يوم ويجدد نكاح امرأته عند شاهدين في كل شهر مرة أو مرتين، إذ الخطأ وإن لم يصدر من الرجل فهو من النساء كثير.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১