জোর করে তালাকনামায় স্বাক্ষর বা আঙুলের ছাপ দিলে তালাকের বিধান
প্রশ্নঃ ১৭১৫৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোর করে যদি স্বামীকে মারধর করে তালাক নামায় সাইন নিয়ে নেয়,এবং সে যদি মুখে তালাক না দেয় শুধু মাত্র মৃত্যুর ভয়ে সাইন করে তাহলে কি তালাক হবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কাউকে আটক করে, মারধর করে অথবা প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর বা আঙুলের ছাপ নেওয়া হলে, আর স্বামী তালাকের নিয়ত ছাড়া কেবল জবরদস্তির কারণে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেন এবং মুখে তালাকের কোনো শব্দ উচ্চারণ না করেন, তাহলে এমন অবস্থায় তালাক কার্যকর হবে না।
সুতরাং, প্রশ্নে বর্ণিত অবস্থায় যদি মারধর করে অথবা প্রাণনাশের ভয় দেখায়। আর স্বামী তালাকের নিয়ত ছাড়া কেবল জবরদস্তির কারণে স্বাক্ষর করে এবং স্বামী মুখে তালাক উচ্চারণ না করে থাকেন, তাহলে স্ত্রীর ওপর কোনো তালাক পতিত হবে না; বরং তাঁদের বৈবাহিক সম্পর্ক পূর্বের মতোই বহাল থাকবে।
الأدلة الشرعية
(فتاوٰی شامی: کتاب الاکراہ،ج:6،ص:128،ط:سعید)
"الإكراه هو لغة حمل الإنسان على شيء يكرهه وشرعا (فعل يوجد من المكره فيحدث في المحل معنى يصير به مدفوعا إلى الفعل الذي طلب منه) وهو نوعان تام."
(وفیہ ایضاً: کتاب الطلاق،مطلب في المسائل التي تصح مع الإكراه،ج:3،ص:236،ط:سعید)
"فلو أكره على أن يكتب طلاق امرأته فكتب لا تطلق لأن الكتابة أقيمت مقام العبارة باعتبار الحاجة ولا حاجة هنا ."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন