বৃদ্ধা নারীর স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালন করা আবশ্যক?
প্রশ্নঃ ১৭৩১৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দাদা মারা গেছেন কালকে।আমার দাদিও অনেক বৃদ্ধ।আমার প্রশ্ন হলো এখন কী আমার দাদিকেও স্বামীর মৃত্যুর জন্য ইদ্দত পালন করতে হবে?বা করলেও কতদিন পালন করবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামীর মৃত্যুর পর বৈবাহিক জীবনের নিয়ামত শেষ হয়ে যাওয়ার কারণে শোক ও দুঃখ প্রকাশের উদ্দেশ্যে স্ত্রীর ওপর ইদ্দত পালন করা শরিয়তের একটি আবশ্যকীয় বিধান।
স্বামীর সঙ্গে নির্জনবাস বা সহবাসের পর বিবাহবিচ্ছেদ ঘটলে কিংবা স্বামীর মৃত্যু হলে সংশ্লিষ্ট নারীর ওপর শরিয়ত নির্ধারিত ইদ্দত পালন করা ওয়াজিব। এ ক্ষেত্রে নারী যুবতী হোন বা বৃদ্ধা। বয়সের কারণে ইদ্দতের বিধান রহিত হয় না।
পবিত্র কুরআন ও হাদীসে ইদ্দতকে শুধু যুবতী নারীদের জন্য নির্দিষ্ট করা হয়নি; বরং নারীর অবস্থা অনুযায়ী ইদ্দতের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এমনকি যেসব নারীর স্বামী মারা গেছেন এবং তাঁরা গর্ভবতী, তাঁরা যুবতী হোন বা বৃদ্ধা তাঁদের ইদ্দত সন্তান প্রসব করা পর্যন্ত। আর যেসব নারী গর্ভবতী নন, তাঁদের ইদ্দত স্বামীর মৃত্যুর দিন থেকে চার মাস দশ দিন।
অতএব, প্রশ্নে বর্ণিত অবস্থায় আপনার দাদি অতি বৃদ্ধা হলেও তাঁকে স্বামীর মৃত্যুর দিন থেকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। এ সময় শরিয়তসম্মত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া, সাজসজ্জা ও রূপচর্চা করা, সুগন্ধি ব্যবহার করা এবং সৌন্দর্যের উদ্দেশ্যে সাজসজ্জাপূর্ণ পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে। তিনি অতি বৃদ্ধা কিংবা নিঃসন্তান হলেও এ বিধানের কোনো পরিবর্তন হবে না।
الأدلة الشرعية
(القرآن الکریم، البقرة، الایة: 234)
وَالَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡکُمۡ وَیَذَرُوۡنَ اَزۡوَاجًا یَّتَرَبَّصۡنَ بِاَنۡفُسِہِنَّ اَرۡبَعَۃَ اَشۡہُرٍ وَّعَشۡرًا ۚ فَاِذَا بَلَغۡنَ اَجَلَہُنَّ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا فَعَلۡنَ فِیۡۤ اَنۡفُسِہِنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ.
(القرآن الکریم، الطلاق، الایة: 4)
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ ۚ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا.
(البحر الرائق شرح کنز الدقائق: کتاب الطلاق، فصل في الإحداد، ج: 4، ص: 253)
"وجب في الموت إظهارا للتأسف علی فوات نعمة النکاح؛ فوجب علی المبتوتة إلحاقا لها بالمتوفی عنها زوجها بالأولی؛ لأن الموت أقطع من الإبانة ... دخل في ترك الزینة الامتشاط بمشط أسنانه ضیقة لا الواسعة، کما في المبسوط، و شمل لبس الحریر بجمیع أنواعه و ألوانه ولو أسود، وجمیع أنواع الحلي من ذهب وفضة وجواهر، زاد في التاتارخانیة القصب".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন