মাসবূক তার ছুটে যাওয়া নামাযে ভুল করলে (ইমামের সালামের পর)
প্রশ্নঃ ১৬৯০৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাত এ জোগ দেওয়ার পর জখন ছুটে জাওয়া রাকাত গুল পরব তখন ভুল হলে কি করব
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বগুড়া - রংপুর মহাসড়ক
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাসবূক তার ছুটে যাওয়া নামাযে ভুল করলে (ইমামের সালামের পর)
ইমাম সালাম ফেরানোর পর মাসবূক ব্যক্তি যখন তার ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করার জন্য দাঁড়ায়, তখন সে মুনফারিদ, অর্থাৎ একাকী নামায আদায়কারীর হুকুমে গণ্য হয়। তাই এ সময়ে তার নিজের কোনো ভুলের কারণে যদি নামাযের কোনো ওয়াজিব ভুলবশত ছুটে যায়, বিলম্বে আদায় হয় বা এমন কোনো ভুল সংঘটিত হয়, যার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়, তাহলে তার ওপর সিজদায়ে সাহু করা ওয়াজিব হবে।
তবে ইমামের সঙ্গে নামায আদায়রত অবস্থায় মাসবূক ব্যক্তির নিজের কোনো ভুল হলে তার জন্য পৃথকভাবে সিজদায়ে সাহু করতে হবে না; কারণ এ অবস্থায় সে ইমামের অনুসরণে থাকবে।
আর ইমামের নিজের কোনো ভুলের কারণে যদি ইমাম সিজদায়ে সাহু করেন, তাহলে মাসবূক ব্যক্তিও ইমামের সঙ্গে সিজদায়ে সাহুতে অংশগ্রহণ করবে, যদিও তার নিজের কোনো ভুল না হয়ে থাকে। এরপর ইমাম সালাম ফেরানোর পর মাসবূক ব্যক্তি দাঁড়িয়ে তার ছুটে যাওয়া রাকাতগুলো পূর্ণ করবে।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 83):
" ولو سها فيه سجد ثانيًا.
(قوله: ولو سها فيه) أي فيما يقضيه بعد فراغ الإمام يسجد ثانيا لأنه منفرد فيه والمنفرد يسجد لسهوه، وإن كان لم يسجد مع الإمام لسهوه ثم سها هو أيضا كفته سجدتان عن السهوين لأن السجود لايتكرر، وتمامه في شرح المنية".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১