বাধ্যগত পরিস্থিতিতে বিপরীত লিঙ্গের মাহরামকে গোসল করানোর বিধান
প্রশ্নঃ ১৬৯০৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছেলে কি তার বৃদ্ধ মাকে গোসল করাতে পারবেন?
১৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা ১২০৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
শরীয়তের বিধান মতে নারী-পুরুষ কারো জন্যই সমলিঙ্গ কিংবা বিপরিত লিঙ্গের সতর দেখা জায়েজ নাই। নন মাহরাম হলে তো বটেই মাহরামের জন্যও অপর মাহরামের সতর দেখা জায়েজ নাই। কিন্তু পিতামাত বা মাহরাম যদি এতোই বৃদ্ধ/অসুস্থ হয়ে যায় যে, তাকে গোসল করানো, পরিস্কার পরিচ্ছন্ন করার সমলিঙ্গের কোনো মাহরাম পাওয়া না যায় তাহলে জরুরতের কারণে বিপরিত লিঙ্গের মাহরামও তাকে গোসল দিতে পারবে। কিন্তু যদি সমলিঙ্গের মাহরাম পাওয়া যায় তাহলে বিপরিত লিঙ্গের মাহরামের জন্য গোসল করানো বা পরিস্কার পরিচ্ছন্নতার কাজগুলো করা যাবে না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রেও যদি বৃদ্ধ মাকে গোসল দেওয়ার মতো কোনো নারী পাওয়া না যায় তাহলে ছেলেও তাকে গোসল দিতে পারবে। তবে সেক্ষেত্রে সে হাতে কিছুটা মোটা কাপড় পেঁচিয়ে নিবে এবং নজর সংযত রেখে মায়ের গোসল এবং পরিস্কার পরিচ্ছন্নতার মতো অতি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবে।
مجمع الانہر:
"(و) من (الرجل إلى ما ينظر الرجل من الرجل) أي إلى ما سوى العورة (إن أمنت الشهوة) وذلك ؛ لأن ما ليس بعورة لا يختلف فيه النساء والرجال، فكان لها أن تنظر منه ما ليس بعورة."
(كتاب الكراهية، فصل في بيان احكام النظر، جلد:2، صفحه: 539، طبع: المطبعة العامرة)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১