কাবিননামায় মহর কম লেখা জায়েজ
প্রশ্নঃ ১৬৮৭৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো মহর নির্ধারণ করার পর, কাবিন নামায় তা লেখানোর সময় নির্ধারিত মহর থেকে কম লেখার সুযোগ আছে কিনা, যদি থাকে তাহলে কি ভাবে কমাবে?
১৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা ১২৩২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহে মহর নির্ধারণ ও পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান।
নির্ধারিত মহর থেকে কাবিন নামায় কম লেখার সুযোগ আছে কিনা?
হ্যাঁ, সুযোগ আছে; তবে তা কিছু সুনির্দিষ্ট শর্তসাপেক্ষে বৈধ।
মহর সম্পূর্ণভাবে স্ত্রীর নিজস্ব ও একক অধিকার। এতে স্বামী, অভিভাবক বা কাজীর নিজ থেকে কোনো হস্তক্ষেপ বা কাটছাঁট করার অধিকার নেই। তবে স্ত্রী যদি প্রাপ্তবয়স্কা ও সুস্থ মস্তিষ্কের হন এবং তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় ও সন্তুষ্টচিত্তে মহরের কিছু অংশ বা পুরোটা কমিয়ে দেওয়ার অনুমতি দেন, তবে তা কমানো বা কাবিন নামায় কম লেখা জায়েজ।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন,
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
আর তোমরা নারীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মোহর দিয়ে দাও। অতঃপর যদি তারা খুশি মনে তার কিছু অংশ তোমাদের জন্য ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ও তৃপ্তিসহকারে ভোগ করো। (সূরা আন-নিসা, আয়াত: ৪)
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন,
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ
আর মোহর নির্ধারিত হওয়ার পরও কোনো বিষয়ে পরস্পরে সন্তুষ্ট হলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। (সূরা আন-নিসা, আয়াত: ২৪)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ
"কোনো মুসলমানের মাল তার আন্তরিক সন্তুষ্টি ও সম্মতি ছাড়া গ্রহণ করা হালাল নয়। (মুসনাদে আহমাদ: ২০৬৯৫; সুনানে বায়হাকি: ১১৫৪৪)
কীভাবে কমাবে? এর শর্ত হলো, কনের পূর্ণ সন্তুষ্টি ও স্বেচ্ছা সম্মতি থাকতে হবে। পারিবারিক জোরজবরদস্তি বা লোকলজ্জার ভয় দেখিয়ে কমানো যাবে না। কনে যদি অন্তর থেকে খুশি মনে নির্দিষ্ট অংক কমাতে রাজি হন, তবে সাক্ষীদের সামনে সেই নতুন অংকটি কাবিন নামায় লিখে বিবাহ সম্পন্ন করা যাবে।
অনেক সময় দেখা যায়, পারিবারিকভাবে বা মুখে মহর ঠিক করা হয়েছে এক রকম (যেমন: ১০ লাখ), কিন্তু সরকারি রেজিস্ট্রেশন ফি বাঁচানো বা আনুষ্ঠানিকতার জন্য কাবিন নামায় কনের সম্মতি ছাড়াই কম (যেমন: ৩ লাখ) লেখা হয়, অথচ ভেতরে ভেতরে আগের অংকই বজায় রাখার কথা থাকে।
শরিয়তের হুকুম: কোনো আইনি দলিলে জেনেশুনে মিথ্যা তথ্য লিপিবদ্ধ করা প্রতারণা ও মিথ্যাচারের শামিল।
আর যদি কনের সম্মতি ছাড়া গোপনে কাবিন নামায় কম লেখা হয়, তবে তা কনের হক নষ্ট করার মতো মারাত্মক গুনাহ। এমতাবস্থায় স্বামী শরিয়তের দৃষ্টিতে পূর্বনির্ধারিত সম্পূর্ণ মহরই পরিশোধ করতে বাধ্য থাকবেন।
فتاوى هندية :
"وإن حطت عن مهرها صح الحط، كذا في الهداية. ولا بد في صحة حطها من الرضا حتى لو كانت مكرهة لم يصح."
(كتاب النكاح، الباب السابع في المهر، الفصل السابع في الزيادة في المهر والحط عنه فيما يزيد وينقص، ١/٣١٣، ط: دار الفكر)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১