ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার রুকন ও শর্তসমূহ কী?
প্রশ্নঃ ১৬৫৯৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য শর্ত কী কী?
২৩ আগস্ট, ২০২৬
মনোহরদী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
* বেচাকেনার দুটি রুকন রয়েছে:
১. ইজাব ও কবুল
২. তা‘আতী অর্থাৎ পণ্য গ্রহণ করা এবং মূল্য প্রদান করা।
* বেচাকেনা সংঘটিত হওয়ার শর্তসমূহ
১. ক্রেতা ও বিক্রেতা জ্ঞান-বুদ্ধিসম্পন্ন এবং ভালো-মন্দ বোঝার ক্ষমতাসম্পন্ন হতে হবে।
২. দুইজন ব্যক্তির উপস্থিতি থাকতে হবে। কারণ একই ব্যক্তি একই সঙ্গে ক্রেতা ও বিক্রেতা হওয়া সঠিক নয়।
৩. কবুল ইজাবের অনুরূপ হতে হবে।
৪. বিক্রিত পণ্য ও মূল্য শরীয়তসম্মত ‘মাল’ হতে হবে। অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে তা মালে মুতাকাওয়িম হতে হবে। তাই মদ, শূকর, রক্ত ও খাঁটি গোবর ইত্যাদি বিক্রি করা সহীহ হবে না।
৫. বিক্রিত পণ্য বিদ্যমান থাকতে হবে; অস্তিত্বহীন হওয়া যাবে না।
৬. বিক্রিত পণ্য ও মূল্য জানা ও নির্ধারিত হতে হবে।
৭. বিক্রিত পণ্যটি বিক্রেতার মালিকানাধীন হতে হবে। সুতরাং যে জিনিস এখনো তার মালিকানায় আসেনি, চুরি করা মাল অথবা স্বাধীন মানুষ এসব বিক্রি করা বৈধ নয়।
৮. বিক্রেতার বিক্রিত পণ্যের ওপর বাস্তব দখল থাকতে হবে, চাই তা কোনো প্রতিনিধির মাধ্যমে অর্জিত হয়ে থাকুক।
৯. বিক্রেতা ও ক্রেতা উভয়কে একে অপরের কথা শুনতে সক্ষম হতে হবে।
১০. ইজাব ও কবুল একই মজলিসে সম্পন্ন হতে হবে।
এগুলো ছাড়াও বেচাকেনা কার্যকর হওয়া, সহীহ হওয়া এবং আবশ্যক হওয়ার আরও কিছু শর্ত ফকীহগণ উল্লেখ করেছেন। বিস্তারিত জানার জন্য ফাতাওয়ায়ে হিন্দিয়া, কিতাবুল বুয়ূ‘ দেখা যেতে পারে।
الفتاوى الهندية - (19 / 353):
"وأما ركنه فنوعان أحدهما الإيجاب والقبول والثاني التعاطي وهو الأخذ والإعطاء ....أما شرائط الانعقاد فأنواع منها في العاقد وهو أن يكون عاقلا مميزا كذا في الكافي والنهاية ...ومنها في العقد وهو موافقة القبول للإيجاب بأن يقبل المشتري ما أوجبه البائع بما أوجبه ...ومنها في البدلين وهو قيام المالية حتى لا ينعقد متى عدمت المالية هكذا في محيط السرخسي ومنها في المبيع وهو أن يكون موجودا فلا ينعقد بيع المعدوم وما له خطر العدم ...وأن يكون مملوكا في نفسه وأن يكون ملك البائع فيما يبيعه لنفسه ... و منها سماع المتعاقدين كلامهما ...ومنها في المكان وهو اتحاد المجلس بأن كان الإيجاب والقبول في مجلس واحد."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১