এশার পর চার রাকাত নফল: লাইলাতুল কদরের চার রাকাতের সমতুল্য ফযীলত
প্রশ্নঃ ১৬৫৮৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এশার পর চাররাকাত নামাজ পড়লে শবে কদরে ইবাদতের নেকি, এই নামাজ কি এক সালামে নাকি দুই সালামে? এশার দুই রাকাত সুন্নতের পর আরো দুই রাকাত পড়লেই কি এই ফজীলতের আশা রাখা যায় নাকি চার রাকাত আলাদা?
২৩ আগস্ট, ২০২৬
হাটহাজারী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী!
হ্যাঁ! এ বিষয়ে বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। এসব রেওয়ায়েতে এশার ফরজ নামাজের পর চার রাকাত নামাজ পড়ার ফজীলত বর্ণিত হয়েছে। আবার কোনো কোনো রেওয়ায়েতে এ শর্তও রয়েছে যে, চার রাকাত এক সালামে আদায় করবে। এ থেকে জানা যায়, এশার পরের দুই রাকাত সুন্নতের পর চার রাকাত নফল এক সালামের মাধ্যমে পড়ার ফজীলত রয়েছে। রেওয়ায়েতে সাহাবায়ে কেরাম এ আমলটি নিয়মিত করতেন—এমন কোনো সুস্পষ্ট বর্ণনা নেই। তবে যেসব সাহাবী এই ফজীলতের বর্ণনা করেছেন, তাঁদের পক্ষে এর ওপর আমল না করা অসম্ভবের কাছাকাছি।
এ বিষয়ে বর্ণিত রেওয়ায়েতগুলো নিম্নরূপ:
১. হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত মারফূ‘ রেওয়ায়েত:
صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ جَاءَ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ.
অর্থ: রাসূলুল্লাহ ﷺ এশার নামাজ আদায় করলেন। এরপর ঘরে এসে চার রাকাত নামাজ আদায় করলেন। তারপর ঘুমিয়ে গেলেন।-(সহীহ বুখারী: ৬৯৭)
২. হজরত আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.) বলেন:
مَنْ صَلَّى أَرْبَعًا بَعْدَ الْعِشَاءِ كُنَّ كَقَدْرِهِنَّ مِنْ لَيْلَةِ الْقَدْرِ.
অর্থ: যে ব্যক্তি এশার পর চার রাকাত নামাজ আদায় করবে, তা লাইলাতুল কদরে আদায়কৃত একই সংখ্যক রাকাতের সমতুল্য হবে।-(মুসান্নাফ ইবনু আবি শাইবাহ: ৭২৭৩)
৩. উম্মুল মুমিনীন হজরত আয়েশা সিদ্দীকা (রা.) বলেন:
أَرْبَعٌ بَعْدَ الْعِشَاءِ يَعْدِلْنَ بِمِثْلِهِنَّ مِنْ لَيْلَةِ الْقَدْرِ.
অর্থ: এশার পর চার রাকাত নামাজ লাইলাতুল কদরে আদায়কৃত একই সংখ্যক রাকাতের সমতুল্য-(মুসান্নাফ ইবনু আবি শাইবাহ: ৭২৭৪)
৪. হজরত আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) বলেন:
مَنْ صَلَّى أَرْبَعًا بَعْدَ الْعِشَاءِ لَا يَفْصِلُ بَيْنَهُنَّ بِتَسْلِيمٍ، عَدَلْنَ بِمِثْلِهِنَّ مِنْ لَيْلَةِ الْقَدْرِ.
অর্থ: যে ব্যক্তি এশার পর চার রাকাত নামাজ এক সালামে আদায় করবে, তা লাইলাতুল কদরে আদায়কৃত একই সংখ্যক রাকাতের সমতুল্য হবে।-(মুসান্নাফ ইবনু আবি শাইবাহ: ৭২৭৫)
সুতরাং, উপরোক্ত ফজীলত অর্জনের নিয়তে এই নফল নামাজ আদায় করা জায়েয।
[المعجم الكبير – للطبراني] (11/ 437)
: 12240 - حدثنا يحيى بن عثمان بن صالح، ثنا سعيد بن أبي مريم، حدثني عبد الله بن فروخ، حدثني أبو فروة، عن سالم الأفطس، عن سعيد بن جبير، عن ابن عباس، يرفعه إلى رسول الله صلى الله عليه وسلم أنه قال: من صلى أربع ركعات خلف العشاء الآخرة قرأ في الركعتين الأوليين قل يا أيها الكافرون وقل هو الله أحد، وقرأ في الركعتين الأخرتين تنزيل السجدة وتبارك الذي بيده الملك كتبن له كأربع ركعات من ليلة القدر
السنن الكبرى للبيهقي - دائرة المعارف (2/ 477)
4687- أخبرنا أبو عبد الله الحافظ أخبرنا أبو جعفر : محمد بن محمد بن عبد الله البغدادى حدثنا يحيى بن عثمان بن صالح حدثنا ابن أبى مريم أخبرنى ابن فروخ حدثنى أبو فروة عن سالم الأفطس عن سعيد بن جبير عن ابن عباس يرفعه إلى رسول الله -صلى الله عليه وسلم- قال : من صلى أربع ركعات خلف العشاء الآخرة قرأ فى الركعتين الأوليين (قل يا أيها الكافرون) و (قل هو الله أحد) وقرأ فى الركعتين الأخريين (تبارك الذى بيده الملك وهو على كل شىء قدير) و (الم تنزيل) السجدة كتب له كأربع ركعات من ليلة القدر . تفرد به ابن فروخ المصرى.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১