মাদরাসার ছাত্রদের থেকে জব্দকৃত মোবাইল বিনষ্ট বা বিক্রয়ের শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৫০৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন প্রতিষ্ঠানের নিয়ম হল মোবাইল চালানো নিষেধ মোবাইল পাওয়া গেলে তা ফিরত দেওয়া হবে না এবং ফর্ম পূরণ করার সময় এ বিষয়ে স্বাক্ষর নেয়. তাহলে উক্ত প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মোবাইল ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় বা ফেলে রেখে নষ্ট করে ফেলে তা কি জায়েয হবে??? দলিল সহ জানতে চাই
১৭ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়ীয়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ছাত্রদের আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং পড়াশোনায় একাগ্রতা ধরে রাখার সুবিধার্থে মাদরাসায় মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা একটি সময়োপযোগী ও সঠিক পদক্ষেপ। যদি কোনো শিক্ষার্থী এই নিয়ম ভঙ্গ করে মোবাইল ব্যবহার করে, তবে প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে কর্তৃপক্ষ সেটি সাময়িকভাবে আটকে বা বাজেয়াপ্ত রাখতে পারবে।
তবে সেই মোবাইল ফোনটি চিরতরে রেখে দেওয়া, ভেঙে নষ্ট করে ফেলা কিংবা বিক্রি করে সেই টাকা মাদরাসার ফান্ডে নিয়ে নেওয়া কোনো অবস্থাতেই জায়েজ হবে না। কারণ, এটি এক ধরনের অবৈধ আর্থিক দণ্ড, যা শরীয়তে নিষিদ্ধ।
এ ক্ষেত্রে শরীয়তসম্মত সমাধানসমূহ হলো:
১. মোবাইলটি সাময়িক জব্দ করে বিষয়টি সংশ্লিষ্ট ছাত্রের অভিভাবককে অবহিত করা এবং অভিভাবকের কাছে ফোনটি হস্তান্তর করা।
২. অথবা মোবাইলটি মাদরাসা কর্তৃপক্ষের কাছে আমানত হিসেবে রেখে দেওয়া এবং শিক্ষাবর্ষ শেষে বা ছাত্রটি মাদরাসা ত্যাগ করার সময় তা ফেরত দেওয়া।
৩. অথবা ছাত্রের সম্মতিক্রমে মোবাইলটি ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ সম্পূর্ণ টাকা ছাত্রকে বুঝিয়ে দেওয়া।
তাছাড়া মাদরাসার নির্ধারিত নিয়ম ভাঙার কারণে কর্তৃপক্ষ উক্ত শিক্ষার্থীকে অন্য কোনো শরীয়তসম্মত শাস্তির মুখোমুখি করতে পারে; যেমন, তার ভর্তি বাতিল করা বা সাময়িক বরখাস্ত করা ইত্যাদি।
তথ্যসূত্র :
# والإنسان لا يملك التصرف في ملك غيره من غير رضاه
(بدائع الصنائع، کتاب النکاح ، فصل بيان شرائط الجواز والنفاذ ج: 2 ص: 237 ط: دار الكتب العلمية )
# ولایکون التعزیر بأخذ المال من الجاني في المذهب.
(مجمع الأنهر، کتاب الحدود / باب التعزیر 1/609 بیروت)
# وفي شرح الآثار: التعزیر بأخذ المال کانت في ابتداء الاسلام ثم نسخ.
(البحر الرائق /باب التعزیر5/41)
# والحاصل أن المذهب عدم التعزیر بأخذ المال. (شامی / باب التعزیر، مطلب في التعزیر بأخذ المال،ج: ۴، ص: ۶۱)
لا یجوز لأحد من المسلمین أخذ مال أحد بغیر سبب شرعی۔
(شامی / باب التعزیر، مطلب فی التعزیر بأخذ المال،ج: 4، ص: 61)
# لا يجوز لأحد من المسلمين أخذ مال أحد بغير سبب شرعي كذا في البحر الرائق.
(الفتاوى الهندية، کتاب الحدود ، فصل فی التعذیر ج: 2 ص: 167 ط: دارالفکر )
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১