শিক্ষার্থী স্বেচ্ছায় ক্লাস ছেড়ে দিলে ভর্তি ফি ফেরতের বিধান
প্রশ্নঃ ১৬৭০১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কম্পিউটার সেন্টারে ভর্তি হওয়ার সময় প্রতিষ্ঠানের ফরমে লিখিত নিয়ম অনুযায়ী অগ্রীম ভর্তি ফি গ্রহণ করি। কিন্তু কোন শিক্ষার্থী কিছুদিন ক্লাস করে স্বেচ্ছায় ক্লাস বন্ধ করে দেয়। এখন, ঐ শিক্ষার্থীর পরিশোধিত ভর্তি ফি'র ব্যাপারে হুকুম কি?
৩১ আগস্ট, ২০২৬
ছাগলনাইয়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এ ক্ষেত্রে ভর্তি ফি ফেরত দেওয়া হবে কি না- তা মূলত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর মধ্যে সম্পাদিত চুক্তি ও নির্ধারিত নিয়মের ওপর নির্ভরশীল। ভর্তি হওয়ার সময় ফরমে যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে, ভর্তি ফি পরিশোধের পর শিক্ষার্থী স্বেচ্ছায় কোর্স বা ক্লাস ছেড়ে দিলে উক্ত ফি ফেরত দেওয়া হবে না, তাহলে সে নিয়ম অনুযায়ী ভর্তি ফি ফেরত না দেওয়া জায়েয হবে।
তবে এ বিষয়টি ভর্তি ও ফি গ্রহণের সময়ই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া জরুরি। যেমন¬- শিক্ষার্থী ভর্তি হওয়ার পর স্বেচ্ছায় ক্লাস ছেড়ে দিলে ভর্তি ফি ফেরতযোগ্য হবে না; এর কারণ হতে পারে প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যয়, আসন সংরক্ষণ, রেজিস্ট্রেশন, ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।
আর যদি ভর্তি হওয়ার সময় ফি ফেরত না দেওয়ার কোনো শর্ত বা প্রতিষ্ঠানের সুস্পষ্ট নিয়ম না থাকে এবং শিক্ষার্থী ক্লাসও ত্যাগ করে, তাহলে শুধু পরবর্তীতে একতরফাভাবে ‘ভর্তি ফি ফেরত না দেওয়ার নিয়ম করা সমীচীন হবে না। এ ক্ষেত্রে পরিস্থিতি ও প্রচলিত চুক্তির ধরন বিবেচনা করে শিক্ষার্থীর প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার বিষয়টি দেখতে হবে।
সুতরাং ভবিষ্যতে ভর্তি ফরমে ভর্তি ফি ফেরতযোগ্য কি না, কোন কোন পরিস্থিতিতে ফেরত দেওয়া হবে বা হবে না এবং শিক্ষার্থী নিজ ইচ্ছায় কোর্স ছেড়ে দিলে কী বিধান হবে- এসব বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত। এতে উভয় পক্ষের অধিকার সংরক্ষিত হবে এবং পরবর্তীতে বিরোধেরও অবকাশ থাকবে না।
المستندات الشرعية
** سورة المائدة : 1 رد المحتار
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ
** سنن أبي داود : 3594
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ " .
** «الهداية في شرح بداية المبتدي» (3/ 231):
«لا يستوجب الأجر قبل الفراغ لما بينا. قال: "إلا أن يشترط التعجيل" لما مر أن الشرط فيه لازم.»
** «مجلة الأحكام العدلية» (ص79):
«(الْمَادَّةُ 406) : الْإِجَارَةُ اللَّازِمَةُ هِيَ الْإِجَارَةُ الصَّحِيحَةُ الْعَارِيَّةُ عَنْ خِيَارِ الْعَيْبِ وَخِيَارِ الرُّؤْيَةِ وَلَيْسَ لِأَحَدِ الطَّرَفَيْنِ فَسْخُهَا بِلَا عُذْرٍ.»
** «مجلة الأحكام العدلية» (ص89):
«(الْمَادَّةُ 467) تَلْزَمُ الْأُجْرَةُ بِالتَّعْجِيلِ يَعْنِي لَوْ سَلَّمَ الْمُسْتَأْجِرُ الْأُجْرَةَ نَقْدًا مَلَكَهَا الْآجِرُ وَلَيْسَ لِلْمُسْتَأْجِرِ اسْتِرْدَادُهَا.»
** «مجلة الأحكام العدلية» (ص89):
«(الْمَادَّةُ 470) تَلْزَمُ الْأُجْرَةُ أَيْضًا فِي الْإِجَارَةِ الصَّحِيحَةِ بِالِاقْتِدَارِ عَلَى اسْتِيفَاءِ الْمَنْفَعَةِ. مَثَلًا لَوْ اسْتَأْجَرَ أَحَدٌ دَارًا اسْتِئْجَارًا صَحِيحًا فَبَعْدَ قَبْضِهَا يَلْزَمُ إعْطَاءُ الْأُجْرَةِ وَإِنْ لَمْ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১