ডিএসওপি ফান্ডে জমাকৃত টাকায় যাকাতের বিধান
প্রশ্নঃ ১৪৩৩৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ১৫ বছর চাকরিতে ৭,৩৩,০০৫/ টাকা ডিএসওপি ফান্ডে জমা আছে (সরকারি সুদসহ)। সর্বনিম্ন যে টাকাটা কর্তন করতে হয় তার থেকে কিছু টাকা বেশি জমা রাখা হয়। চাকরির শুরুতে মাসে ১৬০০ টাকা সর্বনিম্ন রাখার কথা ছিল, হিসাবের সুবিধার্থে ২০০০ টাকা করে জমা করা হয়। বর্তমানে ২৮০১ টাকা সর্বনিম্ন হলেও ৩০০০ টাকা জমা রাখছি। আমার যাকাত কত হবে?
২৮ এপ্রিল, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মৌলিক কথা :
১. সরকারি চাকুরিতে প্রভিডেন্ট ফান্ডের বাধ্যতামূলক কর্তিত অংশ হস্তগত হওয়ার পূর্বে তাতে যাকাত ফরয নয়। হস্তগত হওয়ার পর তাতে যাকাতের হিসাব হবে।
২. এ ফান্ডের ঐচ্ছিক জমাকৃত অংশের যাকাত শুরু থেকেই ফরয। অর্থাৎ আপাতত শুধুমাত্র ঐচ্ছিক জমাকৃত অংশের উপর যাকাতের হিসাব হবে।
প্রশ্নের উত্তর :
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ডিএসওপি (Defence Services Officers Provident Fund) ফান্ডে বেতনের যে অংশ বাধ্যতামূলক কর্তন করা হয়েছে, সে অংশ হস্তগত হওয়ার আগ পর্যন্ত তার উপর যাকাত ফরয নয়। ফলে আপাতত এর যাকাত দিতে হবে না। পক্ষান্তরে যে পরিমাণ আপনি স্বেচ্ছায় জমা করিয়েছেন, সে অংশের যাকাত অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সাথে যোগ করে প্রতি বছরই দিতে হবে। এ অংশের যাকাত পূর্বে কোন বছর না দিয়ে থাকলে তাও হিসাব করে দিতে হবে। সে হিসেবে দেখতে হবে, আপনি ১৫ বছর চাকরিতে মোট কি পরিমাণ ঐচ্ছিক কর্তন করিয়েছেন। এই ঐচ্ছিক জমাকৃত অংশ আপনার অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সাথে যোগ করে বছরান্তে যাকাত আদায় করতে হবে। সেক্ষেত্রে সর্বমোট যাকাতযোগ্য সম্পদের শতকরা আড়াই ভাগ (২.৫%) বা চল্লিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হবে।
যেমন, প্রশ্নোক্ত বিবরণ মোতাবেক আপনি বাধ্যতামূলক ১৬০০ টাকার জায়গায় ২০০০ টাকা জমা করেছেন। এখানে অতিরিক্ত ৪০০ টাকা যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে। এমনিভাবে ২৮০১ টকার পরিবর্তে ৩০০০ টাকা জমা করেছেন, এখানে অতিরিক্ত ১৯৯ টাকা যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে। এভাবে পনের বছরের সর্বমোট হিসাব করে যাকাত আদায় করতে হবে।
উল্লেখ্য, ঐচ্ছিক জমাকৃত অংশের সাথে যে সুদ যোগ হয়েছে তা যাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হবে না। বরং এই সুদ অংশের পুরাটাই সদকা করে দিতে হবে।
المستندات الشرعية
** الهداية في شرح بداية المبتدي : (/96)
ولو كان الدين على مقر مليء أو معسر تجب الزكاة لإمكان الوصول إليه ابتداء أو بواسطة التحصيل.
** الدر المختار مع رد المحتار : (2/266)
(ولو كان الدين على مقر مليء أو) على (معسر أو مفلس)
(قوله مليء) فعيل بمعنى فاعل وهو الغني ط.
** «الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (1/ 175):
«وأما سائر الديون المقر بها فهي على ثلاث مراتب عند أبي حنيفة - رحمه الله تعالى - ضعيف، وهو كل دين ملكه بغير فعله لا بدلا عن شيء نحو الميراث أو بفعله لا بدلا عن شيء كالوصية أو بفعله بدلا عما ليس بمال كالمهر وبدل الخلع والصلح عن دم العمد والدية وبدل الكتابة لا زكاة فيه عنده حتى يقبض نصابا ويحول عليه الحول.
** «البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري» (2/ 223):
«قسم أبو حنيفة الدين على ثلاثة أقسام: قوي، وهو بدل القرض، ومال التجارة، ومتوسط، وهو بدل ما ليس للتجارة كثمن ثياب البذلة وعبد الخدمة ودار السكنى، وضعيف، وهو بدل ما ليس بمال كالمهر والوصية، وبدل الخلع والصلح عن دم العمد والدية، وبدل الكتابة والسعاية ففي القوي تجب الزكاة إذا حال الحول، ويتراخى القضاء إلى أن يقبض أربعين درهما ففيها درهم، وكذا فيما زاد بحسابه، وفي المتوسط لا تجب ما لم يقبض نصابا، ويعتبر لما مضى من الحول في صحيح الرواية، وفي الضعيف لا تجب ما لم يقبض نصابا ويحول الحول بعد القبض عليه،»
** الدر المختار : (2/ 305، 306):
(و) اعلم أن الديون عند الإمام ثلاثة: قوي، ومتوسط، وضعيف؛ (فتجب) زكاتها إذا تم نصابا وحال الحول،»
(و) عند قبض (مائتين مع حولان الحول بعده) أي بعد القبض (من) دين ضعيف وهو (بدل غير مال) كمهر ودية وبدل كتابة وخلع، إلا إذا كان عنده ما يضم إلى الدين الضعيف»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১