যাকাতের টাকা থেকে শিক্ষকদের বেতন দেয়া
প্রশ্নঃ ১৪৮৭০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাদ্রাসায় কিছু ছাত্র খানা বাবদ ১৫০০ টাকা দিতে পারে না। কর্তৃপক্ষ যাকাতের টাকা শিক্ষকদের বেতনে দেয় এবং বলে ছাত্রদের পক্ষ থেকে খানা খরচে যাকাত সমন্বয় করা হয়েছে, ছাত্রদের হাতে দেয় না। এভাবে যাকাত আদায় করা কি শরীয়তসম্মত? দলীলসহ তাড়াতাড়ি জানালে খুব ভালো হয়।
২৯ এপ্রিল, ২০২৬
West Bengal ৭৩৫২১৩
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শিক্ষক বেতন দেয়ার জন্য উপরে উল্লেখিত পন্থা সঠিক নয়।
সঠিক নিয়ম হবে, ছাত্রদের কাছ থেকে খাবার বাবদ ধার্যকৃত ১৫০০ টাকা আদায়ে অপারগ ছাত্ররা মুহতামিম সাহেব বরাবর একটি দরখাস্ত লিখবে। যাতে লিখবে, আমি আমার খাবার বাবদ প্রতি মাসে ১৫০০ টাকা দিতে অপারগ। আপনি অথবা আপনার মাদরাসার নির্ভরযোগ্য কোনো শিক্ষক মাদরাসার যাকাত তহবিল থেকে আমার পক্ষে উল্লেখিত টাকা গ্রহণ করে আবার আমার পক্ষ থেকে বোর্ডিংয়ে পরিশোধ করে দেওয়ার জন্য উকিল হতে অনুরোধ জানাই।
এরপর একজন শিক্ষক এই ধরনের আবেদনকারী সকল ছাত্রের পক্ষ থেকে উকিল হবেন। তার দায়িত্ব হবে যাকাতের তহবিল থেকে ছাত্রদের পক্ষ থেকে টাকা গ্রহণ করে আবার তাদের পক্ষ থেকে টাকাগুলো খাবার বাবদ বোর্ডিংয়ে পরিশোধ করা।
ঠিক এমনই ভাবে সকল ছাত্র থেকে টিউশন ফি (বেতন) ধার্য করা হবে। ওই ধার্যকৃত বেতনের টাকা ছাত্রদের পক্ষ থেকে যে ওস্তাদ উকিল হবেন, তিনি টাকা গ্রহণ করে মাদরাসার সাধারণ তহবিলে ছাত্রদের প্রদেয় বেতনের টাকা পরিশোধ করবেন। এরপর সাধারণ তহবিল থেকে ওস্তাদের বেতন দেয়া হবে। এতে আর কোন সন্দেহ সংশয় থাকবে না। ছাত্রদেরকে ডেকে ডেকে তাদের হাতে টাকা দেওয়ার প্রয়োজন থাকবে না। কেননা শরীয়তের মূলনীতি হলো -
قبض الوكيل كقبض المؤكل
উকিল কর্তৃক গ্রহণ করা মাক্কেলের গ্রহণ করার মত।
এভাবে করলে যাকাতের উপযুক্ত ব্যক্তিকে যাকাত প্রদান করা হবে। আবার মাদরাসার খরচের জন্য তাদের কাছ থেকে টাকাগুলো সাধারণ তহবিলে চলে আসবে। ওস্তাদের বেতনগুলো ঠিকমতো পরিশোধ করা যাবে ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১