ফরজ বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করার বিধান
প্রশ্নঃ ১৬৪৯১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি বলে নামাজ পড়ে কে বড়লোক হয়েছে আমি নামাজ পড়বো না; এর দ্বারা কি নামাজকে অস্বীকার করা হবে? আর এর অনুযায়ী কেমন মাসআলা হবে? ফতোয়া কেমন হবে?
১৬ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
শরিয়তের কোনো বিধানকে হালকা মনে করা বা তা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা কুফরি। সজ্ঞানে ও স্বেচ্ছায় এমনটি করলে মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় এবং তার ওপর পুনরায় ইমান আনা (তাজদিদে ইমান) ও (বিবাহিত হওয়ার সুরতে) নতুন করে নিকাহ করা (তাজদিদে নিকাহ) ফরজ হয়ে যায়। তবে, যদি কোনো কথায় অন্য কোনো ব্যাখ্যার (তাউইল) সুযোগ থাকে, তবে যথাসম্ভব ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে তাকে কুফরি থেকে রক্ষা করা হবে।
অতএব, প্রশ্নোক্ত কথা বলার মাধ্যমে সরাসরি নামাজ ফরজ হওয়াকে অস্বীকার করা না হলে ও তাকে বিধান হিসেবে খাটো বা অবজ্ঞা করা হয়। এর ফলে বক্তা কবিরা গুনাহে লিপ্ত হন। তবে সুনির্দিষ্টভাবে কাফের বা মুরতাদ সাব্যস্ত হওয়ার বিষয়টি তার বিশ্বাসের ওপর নির্ভর করে।
এই ধরনের মন্তব্যকারীকে দ্রুত তওবা করতে হবে এবং ইস্তিগফার পড়তে হবে। তার এই কথার ধরণ যদি নিছক অজ্ঞতা, দুনিয়াবি হতাশা বা অলসতা থেকে হয়ে থাকে, তবে তাকে বোঝাতে হবে যে দুনিয়াবি সচ্ছলতা ইবাদতের ওপর নির্ভর করে না; বরং রিজিকের মালিক আল্লাহ তাআলা। আর যদি সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর ফরজ বিধানকে উপহাস বা অস্বীকার করার উদ্দেশ্যে কথাটি বলে থাকে, তবে তাকে নতুন করে ঈমান ও কালিমা পড়তে হবে এবং তওবা করতে হবে।
فتاوی شامی : "(و) اعلم أنه (لا يفتى بكفر مسلم أمكن حمل كلامه على محمل حسن أو كان في كفره خلاف، ولو) كان ذلك (رواية ضعيفة) كما حرره في البحر، وعزاه في الأشباه إلى الصغرى. وفي الدرر وغيرها: إذا كان في المسألة وجوه توجب الكفر وواحد يمنعه فعلى المفتي الميل لما يمنعه.
"أن ما يكون كفرا اتفاقا يبطل العمل والنكاح، وما فيه خلاف يؤمر بالاستغفار والتوبة وتجديد النكاح وظاهره أنه أمر احتياط". (کتاب الجهاد ، باب المرتدج: 4 ص: 229 / 230 ط: سعید)
وفیہ ایضا:"ووجهه أن السنة أحد الأحكام الشرعية المتفق على مشروعيتها عند علماء الدين، فإذا أنكر ذلك ولم يرها شيئا ثابتا ومعتبرا ثابتا في الدين يكون قد استخف بها واستهانها وذلك كفر تأمل". (كتاب الصلاة ، باب صفة الصلاة ج: 1 ص: 474 ط: سعید)
مجمع الأنہر : "ومن أهان الشريعة أو المسائل التي لا بد منها كفر".
(باب المرتد ، ألفاظ الكفر أنواع ج: 1 ص: 695 ط: دار إحياء التراث العربي)
فتاوی شامی : "وفي الخلاصة وغيرها: إذا كان في المسألة وجوه توجب التكفير ووجه واحد يمنعه فعلى المفتي أن يميل إلى الوجه الذي يمنع التكفير تحسينا للظن بالمسلم".
(کتاب الجهاد ، باب المرتد ج: 4 ص: 224 ط: سعید)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১