মালিকের অজান্তে প্রতিনিধির (ওকিল) নিজের নামে পণ্য কেনার শরয়ী হুকুম
প্রশ্নঃ ১৬৪৭৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এক আত্মীয় আমাকে একটি ফোন বিক্রি করে দিতে বলেছেন। তিনি যে মূল্য নির্ধারণ করেছেন, সেই মূল্যেই যদি আমি গোপনে তাঁর কাছ থেকে ফোনটি কিনে নিই এবং তাঁকে না জানিয়ে বলি যে অন্য একজন কিনবে, এরপর ফোনটি অন্য কারও কাছে বিক্রি করি—এভাবে লেনদেন করা কি জায়েজ হবে?
১৪ আগস্ট, ২০২৬
মুন্সিগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার আত্মীয় যদি আপনাকে তার ফোন বিক্রি করে দেওয়ার দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে আপনি তার ওকিল বা প্রতিনিধি হিসেবে গণ্য হবেন। এ অবস্থায় তার অজান্তে নিজেই ফোনটি কিনে নিয়ে তাকে অন্য একজন কিনেছে বলে জানানো জায়েজ হবে না। কারণ এতে দায়িত্বের মধ্যে খেয়ানত ও প্রতারণার শামীল হবে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا
অর্থ : নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে। (সূরা আন-নিসা, আয়াত নং ৫৮)
হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
অর্থ : যে ব্যক্তি আমাদের সাথে ধোঁকাবাজি বা প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।
(সহীহ মুসলিম, হাদীস নং ১০১)
হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/7238
তবে তিনি যে মূল্য নির্ধারণ করেছেন, সেই মূল্য বা অন্য কোনো মূল্যে স্পষ্টভাবে তার অনুমতি নিয়ে আপনি ফোনটি নিজের জন্য কিনে নিতে পারবেন। এরপর ফোনটি আপনার মালিকানায় ও দখলে আসার পর আপনি অন্য কারও কাছে যে কোনো বৈধ মূল্যে বিক্রি করতে পারবেন এবং লাভ আপনারই হবে। হানাফি ফিকহের আলোচনাতেও এ পদ্ধতিকে বৈধ বলা হয়েছে।
সারকথা: মালিক আপনাকে ফোন বিক্রির দায়িত্ব দিলে আপনি তাঁর প্রতিনিধি হিসেবে গণ্য হবেন। তাই তাঁর অনুমতি ছাড়া গোপনে নিজেই ফোনটি কিনে নিয়ে অন্য কেউ কিনেছে বলে জানানো জায়েজ নয়। এতে আমানতের খেয়ানত ও প্রতারণা হবে। তবে মালিকের স্পষ্ট অনুমতি নিয়ে প্রথমে ফোনটি নিজের মালিকানায় কিনে নিলে, পরে অন্য কারও কাছে যে কোনো বৈধ মূল্যে বিক্রি করা জায়েজ হবে এবং অতিরিক্ত লাভ আপনারই হবে।
ফিকহী কিতাবের হাওলা :
وَفِيهِ الْوَكِيلُ بِالْبَيْعِ لَا يَمْلِكُ شِرَاءَهُ لِنَفْسِهِ؛ لِأَنَّ الْوَاحِدَ لَا يَكُونُ مُشْتَرِيًا وَبَائِعًا فَيَبِيعُهُ مِنْ غَيْرِهِ ثُمَّ يَشْتَرِيهِ مِنْهُ، وَإِنْ أَمَرَهُ الْمُوَكِّلُ أَنَّهُ يَبِيعُهُ مِنْ نَفْسِهِ أَوْ أَوْلَادِهِ الصِّغَارِ أَوْ مِمَّنْ لَا تُقْبَلُ شَهَادَتُهُ فَبَاعَ مِنْهُ جَازَ بَزَّازِيَّةٌ اهـ
رد المحتار 5/518
(وليس للوكيل بشراء عين شراؤه لنفسه) ولا لموكل آخر؛ لأنه يؤدي إلى تغرير الآمر من حيث إنه اعتمد عليه
مجمع الأنهر في شرح ملتقى الأبحر 2/231
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১