চাকরির জন্য পুরুষের সামনে প্রয়োজন অনুযায়ী মুখ কান খোলা রাখা
প্রশ্নঃ ১৬০৩৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাকরির পরীক্ষায় মুখ আর কান খোলা রাখার নিয়ম আমাদের দেশে বাধ্যতামূলক, তাই চাকরির পরীক্ষা দিতে গিয়ে মুখ, কান খোলা রাখলে কি গুনাহ হবে? (অনেক সময় যেহেতু মহিলা পরীক্ষা পরিদর্শক থাকে না)
৮ জুলাই, ২০২৬
পঞ্চগড়
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পর্দার বিধান ইসলামের এক চিরন্তন ও সার্বজনীন বিধান। সাধারণ সমাজ ব্যবস্থা এবং উম্মতের মায়েদের জন্য অনেক বড় ইহসান। এই বিধানের মাধ্যমে মূলত ইসলামি শরিয়তের যর্থাথতা, পরিপূর্ণতা এবং উন্নত রুচিশীলতার স্ফুরণ ঘটেছে। পর্দা নারী জাতির নিরাপত্তার একমাত্র প্রতীক। নারীর মর্যাদা এবং ইজ্জত ও ইফ্ফতের প্রধান সোপান। কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে আল্লাহ তায়ালা পর্দার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং পর্দা লঙ্ঘণের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। হাদিস শরিফের অসংখ্য বর্ণনায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি সবিস্তারে উল্লেখ করেছেন।
হানাফি মাযহাবের ফতোয়া হলো, রাস্তা-ঘাট, আফিস-আদালত বা স্কুল কলেজেও মহিলারা চেহারা ঢেকে রাখবে। একান্ত প্রয়োজন ছাড়া চেহারা উন্মুক্ত করবে না।
সুতরাং ইন্টারভিউ বোর্ডে যদি শুধুমাত্র নারী সদস্য বা মাহরাম পুরুষ থাকে, তবে মুখমণ্ডল খোলা জায়েজ আছে। যদি বোর্ডে পরপুরুষ থাকে এবং চাকরি করা জীবিকা নির্বাহের জন্য অত্যাবশ্যক হয়ে পড়ে তখন চেহারা না দেখিয়েও চাকরি পাওয়ার বা যোগ্যতার মূল্যায়ন করা সম্ভব হয়, তবে চেহারা বা নিকাব না সরানোই উত্তম। অনন্যোপায় হলে জরুরত পরিমাণ জায়েজ আছে।
হযরত আবু হোরায়রা রা. রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন,
فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي والفرج يصدق ذلك أو يكذبه
অর্থ: চোখের জিনা হলো দৃষ্টি দেয়া। মুখের জিনা হলো, কথা বলা। হৃদয় কামনা করে আর লজ্জাস্থান তা গ্রহন করে বা প্রত্যাখ্যান করে। (সহিহুল বুখারি হাদিস নং: ৬৬১২)
হযরত জরির ইবনে আব্দুল্লাহ রা. বলেন,
سَأَلْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأَمَرَنِى أَنْ أَصْرِفَ بَصَرِى
অর্থ: আমি রাসূলুল্লাহ সা.-কে অকষ্মিক দৃষ্টির ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে আদেশ দিলেন যেন আমি আমার দৃষ্টি ফিরিয়ে রাখি। (সহিহুল মুসলিম হাদিস নং: ২১৫৯, মুসনাদ আহমাদ হাদিস নং ১৯১৬০ শামেলা ভার্সন)
আল্লামা ইবনে আবিদিন শামি রহ. বলেন,
وَالْمَعْنَى تُمْنَعُ مِنْ الْكَشْفِ لِخَوْفِ أَنْ يَرَى الرِّجَالُ وَجْهَهَا فَتَقَعُ الْفِتْنَةُ لِأَنَّهُ مَعَ الْكَشْفِ قَدْ يَقَعُ النَّظَرُ إلَيْهَا بِشَهْوَةٍ .......... كَمَا يُمْنَعُ الرَّجُلُ مِنْ مَسِّ وَجْهِهَا وَكَفِّهَا وَإِنْ أَمِنَ الشَّهْوَةَ ........ إلَّا لِحَاجَةٍ كَقَاضٍ أَوْ شَاهِدٍ بِحُكْمٍ أَوْ يَشْهَدُ عَلَيْهَا ...... وَكَخَاطِبٍ يُرِيدُ نِكَاحَهَا فَيَنْظُرُ وَلَوْ عَنْ شَهْوَةٍ بِنِيَّةِ السُّنَّةِ لَا قَضَاءِ الشَّهْوَةِ، ...... أَوْ مُدَاوَاتِهَا إلَى مَوْضِعِ الْمَرَضِ بِقَدْرِ الضَّرُورَةِ ....الخ
পরপুরুষের সামনে চেহারা প্রদর্শন করতে মহিলাদের বারণ করা হবে। কেননা হতে পারে এর কারণে ফেতনা সৃষ্টি হবে। কারণ অনেক সময় পরনারীর প্রতি দৃষ্টি যৌনচাহিদার কারণেই হয়ে থাকে।...যেমনিভাবে পরপুরুষকে পরনারীর চেহার বা হাতের তালু স্পর্শ করতে বারণ করা হবে। যদিও তা যৌনচাহিদা মুক্ত হোক না কেন।.......আল্লামা শামি রহ. আরো উল্লেখ করেন,‘তবে একান্ত প্রয়োজন হলে তার প্রতি দৃষ্টি দেয়া যাবে। যেমন বিচারক কিংবা সাক্ষীর ক্ষেত্রে সাক্ষ্য প্রদানের সময়। অনুরূপভাবে যদি কেউ কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে দেখতে চায় তাহলেও তার চেহারা দেখতে পারবে।....... এমনিভাবে চিকিৎসার উদ্দেশ্যেও শারীরের প্রয়োজনীয় অংশ দেখতে পারবে। (আদ্দুররুল মুখতার: রদ্দুল মুতার সম্বলিত,২/৯৮ মাকতাবা রশিদিয়া-পাকিস্তান)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১