টিকিট ছাড়া কম ভাড়ায় ভিআইপি বাসে ভ্রমণের শরঈ বিধান
প্রশ্নঃ ১৬০০৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাস্তায় কোন ভি আই পি বাসে টিকেট ছাড়া সুপারভাইজারের সাথে দামাদামি করে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় জার্নি করা কি জায়েজ হবে?
৫ জুলাই, ২০২৬
গুরুদাসপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এ বিষয়ে হুকুম নির্ভর করবে বাস কোম্পানির নীতি এবং সুপারভাইজারের ক্ষমতার ওপর।
যদি বাস কোম্পানি সুপারভাইজারকে বিশেষ পরিস্থিতিতে ভাড়া কমানো, ছাড় দেওয়া বা টিকিট ছাড়াই যাত্রী নেওয়ার অনুমতি দিয়ে থাকে, তাহলে তার মাধ্যমে কম ভাড়ায় ভ্রমণ করা জায়েয। কারণ তিনি প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি।
কিন্তু যদি তিনি কোম্পানিকে ফাঁকি দিয়ে টিকিট ছাড়া কম ভাড়া নেন বা সেই অর্থ নিজের কাছে রেখে দেন, তাহলে এভাবে ভ্রমণ করা জায়েয নয়। এতে প্রতারণা ও গুনাহের কাজে সহযোগিতা করা হয়। আল্লাহ তাআলা বলেন:
وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ
গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন। -সূরা আল-মায়িদাহ (৫), আয়াত নং ২
সারকথা : কোম্পানির অনুমোদিত ছাড় হলে কম ভাড়ায় ভ্রমণ করা বৈধ। আর কোম্পানিকে ফাঁকি দিয়ে টিকিট ছাড়া কম ভাড়ায় যাতায়াত করা বৈধ নয়। অনুমতির বিষয়টি নিশ্চিত না হলে নির্ধারিত ভাড়া দিয়ে টিকিট কেটে ভ্রমণ করবেন। এটাই নিরাপদ পন্থা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১