স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
প্রশ্নঃ ১৫৯১০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত? যদি তা বৈধ না হয়, তাহলে তালিম-তরবিয়ত ও কিতাব অধ্যয়নের বাইরে পরিবারকে নিয়ে ঘরে কী ধরনের শরীয়তসম্মত বিনোদন বা কার্যক্রম করা যেতে পারে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো খেলা নিষেধের প্রধান কারণগুলো হলো,
(১) নামাজ থেকে গাফেল করে। বা আল্লাহ্ থেকে ভুলিয়ে রাখে।
(২) সময়ের অপচয় ঘটায়।
(৩) আর্থিক লেনদেন তথা জুয়া।
হাদিসে যে দাবা ও পাশা খেলা নিষেধ করা হয়েছে তা মূলত এ কারণেই।
হাদিস শরিফে বর্ণিত আছে-
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ .
আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পাশা খেলল সে আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানি করল। সহীহ মুসলিম, হা/২২৬০; আবু দাঊদ, হা/৪৯৩৯; ইবনু মাজাহ, হা/৩৭৬৩
তবে পরিবারের সাথে সময় কাটানোর উদ্দেশ্য হয় এবং এটি শুধুমাত্র বিনোদন বা মানসিক অনুশীলনের জন্য খেলা হয় এবং ইবাদতের ক্ষতি না করে, তাহলে দাবা, লুডু ক্যারাম সহ যে কোন খেলা করা যেতে পারে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান