সন্তান হয় না একজন স্ত্রীকে তালাক!
প্রশ্নঃ ১৫৭১৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম আমি বিয়ে করেছি প্রায় তিন বছর।কিন্তু আমার সন্তান হচ্ছে না।এবং আমি শারীরিকভাবে কোন রোগে আক্রান্ত নয়। অবস্থায় কি আমার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সন্তান লাভের জন্য দ্বিতীয় বিয়ে করতে পারব?
১২ জুন, ২০২৬
৪JR৯+৬৮G
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করুন আমীন। সন্তান হওয়া না হওয়া এটা একান্তই আল্লাহ তাআলার ইচ্ছাধীন। যদি শারীরিক সকল সক্ষমতা থাকার পরেও কোন নারী সন্তান ধারণ করতে সক্ষম না হন, কিংবা কোন পুরুষের কোন অক্ষমতা না থাকা সত্ত্বেও সন্তান জন্মে সক্ষম না হয় তাহলে এখানে তাদের কোন হাত নেই। এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার ইচ্ছা।
قال اللہ تعالی : لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَ الْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَ يَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ (49) أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَ إِنَاثًا وَ يَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ (الشوریٰ /50
সুতরাং বাহ্যিক এবং চারিত্রিক কোন সমস্যা না থাকা সত্ত্বে শুধুমাত্র তাকে তালাক দেওয়া জায়েজ হবে না তাই এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা আবশ্যক।
সন্তান লাভের জন্য নিম্নোক্ত অজিফা পাঠ করতে পারেন।
" رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ " (سورة الأنبياء : ٨٩)
" رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ" (سورة آل عمران: 38)
এছাড়াও অধিক পরিমাণে, দোয়া, কান্নাকাটি, সাধ্যমতো সদকা করুন।
و فی رد المحتار : و أما الطلاق فإن الأصل فيه الحظر بمعنى أنه محظور إلا لعارض يبيحه و هو معنى قولهم الأصل فيه الحظر و الإباحة للحاجة إلى الخلاص ، فإذا كان بلا سبب أصلا لم يكن فيه حاجة إلى الخلاص بل يكون حمقا و سفاهة رأي و مجرد كفران النعمة و إخلاص الإيذاء بها و بأهلها و أولادها ، و لهذا قالوا إن سببه الحاجة إلى الخلاص عند تباين الأخلاق و عروض البغضاء الموجبة لعدم إقامة حدود الله تعالى ، فليست الحاجة مختصة بالكبر و الريبة كما قيل ، بل هي أعم كما اختاره في الفتح ، فحيث تجرد عن الحاجة المبيحة له شرعا يبقى على أصله من الحظر و لهذا قال تعالى {فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا} [النساء: 34] أي لا تطلبوا الفراق ، و عليه حديث «أبغض الحلال إلى الله الطلاق»اھ(3/228)-
দ্বিতীয় বিবাহ:
কেবল সন্তান লাভের জন্য দ্বিতীয় বিবাহ করা উচিত নয়। কেননা সন্তান লাভের আশায় যাকে বিবাহ করা হচ্ছে তার থেকে সন্তান হবে এটা কি নিশ্চিত করে বলা যাবে? সেও তো সন্তান ধারণে অক্ষম হতে পারেন! এমনকি ইতিমধ্যে যার সন্তান হয়েছে এমন নারীরও দ্বিতীয় বিবাহের পর সন্তান না হওয়ার নজির রয়েছে!
সুতরাং দ্বিতীয় বিবাহের প্রয়োজন দেখা দিলে যদি শরঈ সীমানা রক্ষা করতে পারে তাহলে দ্বিতীয় বিবাহ করতে পারে কিন্তু সেটার বুনিয়াদ কেবল সন্তান লাভ নয়; বরং সেটার বুনিয়াদ হতে হবে শরঈ প্রয়োজন! আল্লাহ তায়ালা বোঝার তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১