অমুসলিমদের সন্তানেরা কি জারজ সন্তান?
প্রশ্নঃ ১৫৫৬০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হিন্দু ধর্মের মানুষের যেই সন্তান হই ওইটা জারজ কি না
৩ জুন, ২০২৬
নাইরোবি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
ইসলাম অমুসলিমদের নিজস্ব ধর্মীয় বা সামাজিক রীতি অনুযায়ী বিবাহকে বৈধ বলে স্বীকৃতি দেয়। সুতরাং, সেই নিয়মে বিবাহিত দম্পতির সন্তানরা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ বৈধ। কেননা ইসলামের মূলনীতি হলো— পিতা-মাতার বিবাহ বৈধ হলে সন্তানও বৈধ। অমুসলিমদের বিবাহ যেহেতু তাদের নিজ ধর্মে বৈধ, তাই তাদের সন্তানরাও শরীয়তের মাপকাঠিতে জারজ হতে পারে না।
দলীল: ০১।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা লাহাব-এ কাফের আবু লাহাবের স্ত্রীকে امْرَأَتُهُ "ইমরাআতুহু" (তার স্ত্রী) বলে সম্বোধন করেছেন। তারা মুসলিম না হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের বৈবাহিক সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন। কাজেই শরঈ পদ্ধতিতে বিয়ে না হওয়ার কারণে অমুসলিমদের বিবাহকে অবৈধ এবং তাদের সন্তানদের জারজ বলার কোনো সুযোগ ইসলামে নেই।
দলীল: ০২।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ وَيَحْيَى بْنُ حَكِيمٍ قَالَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم رَدَّ ابْنَتَهُ عَلَى أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ بَعْدَ سَنَتَيْنِ بِنِكَاحِهَا الْأَوَّلِ
আবু বকর ইবন খাল্লাদ ও ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যাকে প্রথম বিয়ের সুবাদে আবুল আস ইবনু রবী'র কাছে দু'বছর পর ফেরত পাঠান।
সুনানে ইবনে মাজাহ, হাদীস নংঃ ২০০৯
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/27300
এই হাদিস থেকেও প্রতিয়মাণ হয় যে, শরীয়ত অমুসলিমদের বিবাহকে স্বীকৃতি প্রদান করে। কাজেই তাদের সন্তান জারজ; অবৈধ নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
ওয়াকফকৃত না হলেও মসজিদের জিনিস বিনামূল্যে নেওয়া বৈধ নয়
স্ত্রীর তালাক চাওয়ার জবাবে যা দিলাম বললে তালাকের হুকুম
অন্যায় থেকে ফেরার দৃঢ় সিদ্ধান্ত-অঙ্গীকার ও তাওবা এবং হতাশা থেকে মুক্তির কিছু আমল
তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি আজাদ বাক্যগুলো বললে কি তালাক হবে?
স্ত্রীর তালাকে তাফয়ীজ যেকোনোভাবে নিজের ওপর প্রয়োগ করা যাবে?
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১