কোরবানির গরুর সাথে ছাগল ফ্রী দিলে সে ছাগলের বিধান কি?
প্রশ্নঃ ১৫২২১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরবানীর পশু ক্রয় করার সময় দেখা যায়, বড় পশু হলে বিশাল আকারে দাম হাকিয়ে সাথে একটি ছাগল/খাসি উপহার ঘোষনা করা হয়। জানার বিষয় হলো মূল পশুর সাথে কি সেই উপহার পাওয়া ছাগলটিও কুরবানী করতে হবে? বিস্তারিত জানাবেন।
১২ মে, ২০২৬
XVPQ+৯২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মূল পশুর সাথে উপহার হিসেবে পাওয়া ছাগলটি কুরবানী করা আপনার জন্য জরুরি বা বাধ্যতামূলক নয়। আপনি ক্রয়কৃত বড় পশুটি কুরবানী করলেই আপনার ওয়াজিব কুরবানী আদায় হয়ে যাবে।
এই উপহারের ছাগলটি আপনার ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ হিসেবে গণ্য হবে। এটি আপনি যেকোনো বৈধ উপায়ে ব্যবহার করতে পারবেন; চাইলে বিক্রি করতে পারেন অথবা লালন-পালনও করতে পারেন।
তবে এই ছাগলটিও কুরবানী করে দেওয়া উত্তম। সেক্ষেত্রে এটি আপনার জন্য একটি 'নফল কুরবানী' হিসেবে গণ্য হবে এবং এর জন্য আপনি পৃথক সওয়াবও পাবেন।
ولو ضحی بأكثر من واحدة، فالواحدة فريضة و الزيادة تطوع عند عامة العلماء
خلاصة الفتاوی ، ٤/ ٣١٥
من المشايخ من فصل بين الموسر والمعسر فقال: إن كان موسرا فالجواب كذلك لأنه ما أوجب بهذا الشراء شيئا على نفسه وإنما قصد به إسقاط الواجب عن نفسه، فإذا سافر تبين أنه لا وجوب عليه فكان له أن يبيعها كما لو شرع في العبادة على ظن أنها عليه ثم تبين أنها ليست عليه أنه لا يلزمه الإتمام
بدائع الصنائع، 64/5
قال: وإذا اشترى أضحية ثم باعها فاشترى مثلها فلا بأس بذلك لأن بنفس الشراء لا تتعين الأضحية قبل أن يوجبها
المبسوط للسرخسى: 17/12، ط: دار الكتب العلمية
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১