একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে বারী বন্টন করা হবে কীভাবে
প্রশ্নঃ ১৪৭৫১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে বারী বন্টন করা হবে কীভাবে
১২ এপ্রিল, ২০২৬
মনপুরা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
একাধিক স্ত্রী থাকলে, রাত্রি যাপনের ক্ষেত্রে সমতা রক্ষা করা ওয়াজিব। একজনের কাছে যতো রাত যাপন করবে, অন্য জনের কাছেও ততো রাত যাপন করতে হবে। তবে সহবাসে সমতা রক্ষা করা জরুরি নয়; সম্ভবপর হলে মুস্তাহাব। দিনের সময় যদি স্ত্রীদের কাছে থাকা হয়, সে ক্ষেত্রে কাঁটায় কাঁটায় হিসেব রাখা জরুরি না হলেও সবার প্রতি খেয়াল রাখা জরুরি। -ফাতহুল কাদীর: ৩/৪৩৩ ; রদ্দুল মুহতার: ৩/২০২,২০৭
রাত্রি বণ্টনের উত্তম নিয়ম হচ্ছে, প্রত্যেক স্ত্রীর জন্য এক রাত করে বণ্টন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় প্রত্যেক স্ত্রীর নিকট একদিন করে থাকতেন। তবে বিশেষ কারণে, দুই রাত, তিন রাত বা এক সপ্তাহ করেও বণ্টন করা যায়। স্ত্রীদের অনুমতি ব্যতীত ফুকাহায়ে কেরাম এর চেয়ে বেশি দীর্ঘায়িত করে স্ত্রীদের পালা বণ্টন করতে বারণ করেছেন। তবে স্ত্রীর সম্মতি সাপেক্ষে যতোদিন পর্যন্ত গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি না হবে, ততোদিন করে বণ্টন করা যাবে। -আদ্দুররুল মুখতার (রদ্দুল মুহতারসহ): ৩/২০৭-২০৮
আল্লাহ তায়ালা বলেন,
لَنْ تَسْتَطِيعُوا أَنْ تَعْدِلُوا بَيْنَ النِّسَاءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِيلُوا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوهَا كَالْمُعَلَّقَةِ وَإِنْ تُصْلِحُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
“তোমরা কখনও স্ত্রীগণের মধ্যে সুবিচার করতে পারবেনা যদিও তোমরা তা কামনা কর, সুতরাং তোমরা কোন একজনের প্রতি সম্পূর্ণরূপে ঝুকে পড়োনা ও অপরজনকে ঝুলন্ত অবস্থায় রেখোনা এবং যদি তোমরা পরস্পর সমঝতায় আসো ও সংযমী হও তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।”
হাদিসে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ فَمَالَ إِلَى إِحْدَاهُمَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِلٌ
“আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দুই’জন স্ত্রী থাকা অবস্থায় তাদের একজনের প্রতি ঝুঁকে পড়লো, কিয়ামতের দিন সে পঙ্গু অবস্থায় উপস্থিত হবে।”
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১