টাকা আগে নিয়ে পণ্য পরে দেয়া কতটুকু শরীয়ত সম্মত?
প্রশ্নঃ ১৪৬৫৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা তো (মুসলিম বাংলায় পণ্য বিক্রির সময়) টাকা আগে নিয়ে নেন তাহলে ইসলামি দৃষ্টিভঙ্গি অনুযায়ী খেয়ারি আইব খেয়ারি রুইয়াত কিভাবে বাস্তবায়ন করেন?
২৭ মার্চ, ২০২৬
ছাগলনাইয়া ৩৯১০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
প্রশ্নোক্ত চুক্তিকে ফিকহের ভাষায় বাইয়ে সলম বলা হয়।
সালাম বলতে লেনদেন ও ক্রয়–বিক্রয়ের এমন এক প্রকারকে বোঝায়, যেখানে একজন ব্যক্তি নগদ (অগ্রিম) টাকা গ্রহণ করে এ দায়িত্ব গ্রহণ করে যে, তিনি ভবিষ্যতের একটি নির্ধারিত তারিখে ক্রেতাকে নির্দিষ্ট গুণাবলি ও বৈশিষ্ট্যসম্পন্ন একটি নির্দিষ্ট পণ্য সরবরাহ করবেন।
অর্থাৎ এটি এমন এক ধরনের বিক্রি, যেখানে মূল্য আগেই পরিশোধ করা হয়, কিন্তু পণ্য পরে সরবরাহ করা হয়।
এই সংজ্ঞার আলোকে প্রশ্নে উল্লিখিত লেনদেনটি ‘বাই‘উস সালাম’, যা নিম্নোক্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে জায়েজ।
বাই‘উস সালামের শর্তসমূহ:
১. পণ্যের جنس (প্রকার) স্পষ্টভাবে জানা থাকতে হবে—যে বস্তুটি কেনা হচ্ছে তার প্রকৃতি কী।
২. পণ্যের نوع (ধরন/ক্যাটাগরি) নির্ধারিত হতে হবে—অর্থাৎ কোন শ্রেণির পণ্য।
৩. পণ্যের গুণগত মান (কোয়ালিটি/বৈশিষ্ট্য) স্পষ্ট হতে হবে।
৪. পণ্যের পরিমাণ নির্ধারিত ও জানা থাকতে হবে।
৫. লেনদেনের মেয়াদ/ডেলিভারির সময় নির্দিষ্ট ও জানা থাকতে হবে।
৬. যে অর্থ অগ্রিম প্রদান করা হচ্ছে, তার পরিমাণ স্পষ্টভাবে নির্ধারিত হতে হবে।
৭. পণ্য হস্তান্তরের স্থান নির্দিষ্ট হতে হবে।
৮. সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে; আর নির্ধারিত সময় পার হওয়ার পর বিক্রেতা যদি চুক্তিবদ্ধ পণ্য সরবরাহ করতে অক্ষম হয়, তবে সে ক্ষেত্রে অগ্রিম গ্রহণকৃত অর্থই ফেরত দিতে হবে, এর পরিবর্তে অন্য কোনো পণ্য দেওয়া যাবে না।
অতএব, বিক্রেতা ও ক্রেতা উভয়ের উচিত—পারস্পরিক সম্মতির ভিত্তিতে এসব শর্ত আগে থেকেই স্পষ্টভাবে নির্ধারণ করে নেওয়া। এতে করে এই আকদ (চুক্তি) শরঈভাবে সহিহ ও বৈধ হয়ে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত চুক্তির ক্ষেত্রে মুসলিম বাংলার অবস্থান স্পষ্ট।
টাকা যদিও আগে নেয়া হয়, তবে পূর্বেই বাইয়ে সলমের সকল শর্ত পূরণ করা হয়।
আপনি চাইলে আমাদের পণ্য সেকশনের আলোচনাটি পড়ে দেখতে পারেন।
https://muslimbangla.com/products/product-return-policy
শরঈ দলীলঃ
رد المحتار: (کتاب البیوع، باب السلم، 209،215/5، ط: سعید)
"السلم بیع آجل وہو المسلم فیہ بعاجل وہو رأس المال، ورکنہ رکن البیع … ویصح فیما أمکن ضبط صفتہ ومعرفۃ قدرہ کمکیل وموزون … وشرطہ: أي شروط صحتہ التي تذکر فی العقد سبعۃ بیان جنس، وبیان نوع وصفتہ وقدرہ وأجل … وبیان قدر رأس المال … والسابع بیان مکان الإیفاء للمسلم فیہ".
البحر الرائق :
"ودليله من الكتاب آية المداينة لما صححه الحاكم عن ابن عباس - رضي الله عنهما - قال: أشهد أن السلف المضمون إلى أجل مسمى قد أحله الله تعالى في الكتاب وأذن فيه قال الله تعالى {يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه} [البقرة: 282] . ومن السنة ما رواه الستة عن ابن عباس - رضي الله عنهما - «قدم النبي - صلى الله عليه وسلم - والناس يسلفون في التمر السنة والسنتين والثلاثة فقال من أسلم في شيء فليسلف في كيل معلوم ووزن معلوم إلى أجل معلوم» وهو على خلاف القياس إذ هو بيع المعدوم ووجب المصير إليه بالنص والإجماع للحاجة ولا اعتبار بمن قال إنه على وفقه، وقد أطال في الرد عليه في فتح القدير."
(کتاب البیع ،باب السلم ،ج:6،ص:169،دارالکتاب الاسلامی)
الفقہ الاسلامی وادلتہ :
"السلم مشروع في الكتاب والسنة وإجماع الأمة:
أما الكتاب: فقد فسرت به آية الدين: وهي قوله تعالى: {يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه}، قال ابن عباس: أشهد أن السلف المضمون إلى أجل مسمى قد أحله الله في كتابه وأذن فيه، ثم قرأ هذه الآية وأما السنة: فما روى ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة، وهم يسلفون في الثمار السنة والسنتين والثلاث، فقال: «من أسلف في شيء فليسلف في كيل معلوم، ووزن معلوم إلى أجل معلوم»
وأما الإجماع: فقال ابن المنذر: أجمع كل من نحفظ عنه من أهل العلم على أن السلم جائز، ولأن بالناس حاجة إليه؛ لأن أرباب الزروع والثمار والتجارات يحتاجون إلى النفقة على أنفسهم أو على الزروع ونحوها حتى تنضج، فجوز لهم السلم دفعا للحاجة.
وقد استثني عقد السلم من قاعدة عدم جواز بيع المعدوم، لما فيه من تحقيق مصلحة اقتصادية، ترخيصا للناس، وتيسيرا عليهم."
(القسم الثالث :العقد او التصرفات المالیۃ،عقد السلم ،ج:5،ص"3603،دارالفکر)
بدائع الصنائع في ترتيب الشرائع :
"وأما الذي يرجع إلى المعقود عليه فأنواع (منها) : أن يكون موجودا فلا ينعقد بيع المعدوم، وماله خطر العدم كبيع نتاج النتاج بأن قال: بعت ولد ولد هذه الناقة وكذا بيع الحمل؛ لأنه إن باع الولد فهو بيع المعدوم، وإن باع الحمل فله خطر المعدوم، وكذا بيع اللبن في الضرع؛ لأنه له خطر لاحتمال انتفاخ الضرع.، وكذا بيع الثمر، والزرع قبل ظهوره؛ لأنهما معدوم."
(کتاب البیوع،فصل في الشرط الذی يرجع إلى المعقود عليه ج:5، ص :138،دار الکتب العلمیہ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
রুকয়া কি? ও রুকয়ার প্রয়োজনীয়তা, রুকয়ার জন্য ব্যক্তি নির্বাচন
চার রাকাত বিশিষ্ট নফল বা সুন্নতে যায়েদা নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা ও তৃতীয় রাকাতে দাঁড়ানোর পর ছানা পড়ার হুকুম
গৃহপালিত পশুতে কুরবানীর নিয়ত করার পর নিয়ত পরিবর্তন করা যাবে
নামাজে কেরাতের স্থানে ভুলে দোয়ায়ে মাসুরা পরে ফেললে করণীয় কি
কাজা রোজা ভেঙ্গে গেলে
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১