পিতামাতার সম্পদ চুরি করে ব্যবহার
প্রশ্নঃ ১৪৮৩২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবাকে না বলে তার টাকা নেওয়া জায়েজ আছে কি যদি নিয়ে ফেলি তাহলে কী টাকা খরচ করা যাবে?
৯ এপ্রিল, ২০২৬
যশোর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
কোনো মানুষের জন্য মালিকের অনুমতি ছাড়া তার সম্পদ ব্যবহার করা জায়েজ নাই। কেননা হাদিস শরীফে বর্ণিত হয়েছে-
عن أبي حميد الساعدي، أن رسول الله صلى الله عليه وسلم قال: " لا يحل لامرئ أن يأخذ مال أخيه بغير حقه " وذلك لما حرم الله مال المسلم على المسلم. (وفي طرق آخر ) عن أبي حميد الساعدي، أن النبي صلى الله عليه وسلم قال: " لا يحل للرجل أن يأخذ عصا أخيه بغير طيب نفسه " وذلك لشدة ما حرم رسول الله صلى الله عليه وسلم من مال المسلم على المسلم .
মুসনাদে ইমাম আহমাদ ইবনে হাম্বাল, হাদীস: ২৩৪৯৬
لا يجوز لأحد من المسلمين أخذ مال أحد بغير سبب شرعي.
আল-বাহরুর রায়িক: ৫/৬৮
لا يجوز لأحد من المسلمين أخذ مال أحد بغير سبب شرعي.
রদ্দুল মুহতার: ৪/৬১
কাজেই ছেলের জন্য পিতার সম্পদ, এমনিভাবে পিতার জন্য ছেলের সম্পদ অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আপনি যদি আপনার বাবার সম্পদ তার অনুমতি ছাড়া নিয়ে থাকেন তাহলে দ্রুত তাকে সেটা বুঝিয়ে দিন। অথবা তার কাছ থেকে অনুমতি নিয়ে নিন।
তা ছাড়া পিতামাতার সম্পদ চুরিতে ‘পিতামাতার আবাধ্যতা’ পাওয়া যায় বলে এটি আরো গুরুতর অপরাধ হয়ে থাকে। কেননা পিতামাতার অবাধ্যতা শরিয়তের দৃষ্টিতে মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহর সাথে শিরিক করার পর দ্বিতীয় মারাত্মক গুনাহ হচ্ছে ‘পিতামাতার অবাধ্যতা’। কাজেই সতর্কতা আবশ্যক।
তবে সন্তানের যেসব আর্থিক তসরুফকে পিতামাতা চুরি বলে গণ্য করেন না এবং এতে তারা কোনোরূপ বিরক্তিবোধ করেন না, শরিয়তের দৃষ্টিতে সেসব শাস্তিযোগ্য অপরাধ নয়। মা-বাবার প্রচ্ছন্ন অনুমতি বা স্নেহপূর্ণ প্রশ্রয় রয়েছে বলে এর বৈধতা খুঁজে পাওয়াও দুষ্কর হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১