মরুর বাসিন্দাদের ঈদের নামাজ
প্রশ্নঃ ১৪৪১৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সৌদি আরবে মরুভূমিতে ঈদের নামাজ পরলে আদায় হবে নাকি? ১০০ কিলোর ভিতর কোন জনবসতি নাই এরকম জায়গাতে আছি শুধু আমরা কয়েকজন বাঙালি। জানাবেন
৯ মার্চ, ২০২৬
Wadi ad-Dawasir ১৮৬০১
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
যে স্থানে জুমার শর্তাবলীর অনুপস্থিতির কারণে জুমার নামাজ সহিহ হয় না, সেখানকার বাসিন্দাদের উপর ঈদের নামাজও ফরজ নয়। জুমার নামাজ ও ঈদের নামাজ ওয়াজিব হওয়ার শর্তসমূহের মধ্যে একটি অন্যতম শর্ত হলো, সেই এলাকাটি কোনো শহর, শহরতলী অথবা কোনো বৃহৎ গ্রাম হতে হবে। বর্তমান জীবনধারায়, বৃহৎ গ্রাম হলো এমন এলাকা যেখানে জীবনের সকল সুযোগ-সুবিধা রয়েছে, যেমন চিকিৎসা, শিক্ষার জন্য মাদ্রাসা, স্কুল, ডাকঘর, সিদ্ধান্ত গ্রহণের জন্য পঞ্চায়েত ইত্যাদি। সংক্ষেপে, সেখানকার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে এবং তাদের অন্য শহরে যাওয়ার প্রয়োজন নেই। যদি এই সমস্ত সুযোগ-সুবিধার পাশাপাশি, সেখানকার বাসিন্দাদের সংখ্যা কমপক্ষে আড়াই থেকে তিন হাজার হয়, তাহলে তাকে বৃহৎ গ্রাম বলা হবে। তখন তাদের ওপর জুমা এবং ঈদের নামাজ ওয়াজিব হবে। তা না হলে নয়। এবং তারা জুমা বা ঈদের নামাজ আদায় করলে তা সহিহও হবে না।
অতএব, প্রশ্নোক্ত মরুভূমিতে আপনার জুমা এবং ঈদের নামাজ আদায় করতে পারবেন না। বরং জুমার দিনে স্বাভাবিক নিয়মে জোহরের নামাজ আদায় করবেন। আর ঈদের দিনে আপনাদের জন্য নামাজের কোনো বিশেষ আমল নাই।
البحرالرائق:
"(قوله شرط أدائها المصر) أي شرط صحتها أن تؤدى في مصر حتى لا تصح في قرية، ولا مفازة لقول علي رضي الله عنه لا جمعة، ولا تشريق، ولا صلاة فطر، ولا أضحى إلا في مصر جامع أو في مدينة عظيمة رواه ابن أبي شيبة وصححه ابن حزم وكفى بقوله قدوة وإماما."
(کتاب الصلاۃ ،باب الجمعۃ ج:2 ص:152،ط:مکتبہ رشیدیة)
فتاوی شامی :
".وفيما ذكرنا إشارة إلى أنه لا تجوز في الصغيرة التي ليس فيها قاض ومنبر وخطيب كما في المضمرات"
(کتاب الصلاۃ،باب الجمعۃ،ج:2،ص:138،ط:سعید)
وفیه ایضاً:
"(تجب صلاتهما) في الأصح (على من تجب عليه الجمعة بشرائطها) المتقدمة (سوى الخطبة) فإنها سنة بعدها.
(قوله: بشرائطها) متعلق ب تجب الأول، والضمير للجمعة وشمل شرائط الوجوب وشرائط الصحة لكن شرائط الوجوب علمت من قوله على من تجب عليه الجمعة، فبقي المراد من قوله: بشرائطها القسم الثاني فقط".
(کتاب الصلاۃ،باب العیدین،ج:2،ص: 166،ط:سعید)
فتاوی محمودیہ:
"حنفیہ کے نزدیک جمعہ کے لئے شہر یا قصبہ یا بڑا گاؤں ہونا ضروری ہے، بڑا گاؤں وہ ہے جو اپنی ضروریات روزمرہ، ڈاکخانہ، شفا خانہ، مدرسہ، بازار وغیرہ کے لحاظ سے قصبہ کے مثل ہو اور تین چار ہزار کی آبادی ہوں جو گاؤں ایسا نہیں سے وہاں جمعہ جائز نہیں، بلکہ روزانہ کی طرح جمعہ کے روز بھی ظہر کی نماز پڑھی جائے۔"
( کتاب الصلاۃ، باب صلاۃ الجمعۃ ، فصل فی اشتراط المصر للجمعۃ ج8،ص102،دار الفاروق کراچی)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১