মুয়াজ্জিন আগে ইফতার করবেন নাকি আযান দিবেন?
প্রশ্নঃ ১৪৪০১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুয়াজ্জিন কি আগে ইফতার করবেন নাকি আগে আযান দিবেন?
৮ মার্চ, ২০২৬
টঙ্গী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুয়াজ্জিনের ওপর দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে,
১. নিজের ইফতার করা।
২. সঠিক সময়ে আযান দিয়ে হাজার হাজার মানুষকে ইফতারের সময় জানানো।
মুয়াজ্জিন যদি আযান শেষ করে ইফতার করতে যান, তবে তাঁর ইফতার করতে ৫-১০ মিনিট দেরি হয়ে যাবে। আবার যদি তিনি পেট ভরে ইফতার শেষ করে আযান দেন, তবে পুরো এলাকার মানুষের ইফতার দেরি হয়ে যাবে, যা বড় ধরনের আমানতের খেয়ানত।
মুয়াজ্জিনের জন্য সর্বোত্তম নিয়ম হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার ঠিক আগ মুহূর্তে এক গ্লাস পানি বা একটি খেজুর হাতে রাখবেন। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে সামান্য পানি পান করবেন অথবা একটি খেজুর খেয়ে নেবেন। এরপর আযান শুরু করবেন। এতে করে তাঁর নিজের ইফতার দ্রুত হবে, আবার আমানতদারির সাথে সঠিক সময়ে আযান দিয়ে অন্যদের ইফতার করার সুযোগও করে দেওয়া হবে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُفْطِرُ عَلَى رُطَبَاتٍ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَعَلَى تَمَرَاتٍ فَإِنْ لَمْ تَكُنْ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ .
সাবিত আল্ বানানী (রাহঃ) আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মাগরিবের নামায আদায়ের পূর্বে পাকা খেজুর দ্বারা ইফতার করতেন। আর যদি পাকা খেজুর না পেতেন, তখন তিনি শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। আর যদি তাও না হতো, তখন তিনি কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন।
সুনানে আবু দাউদ
হাদীস নংঃ ২৩৪৮
আন্তর্জাতিক নং: ২৩৫৬
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/16695
الدر المختار مع رد المحتار: (330/3، ط: زکریا)
وهو إمساک عن المفطرات حقیقة أو حکمًا في وقت مخصوص، وهو الیوم من شخص مخصوص مع النیة۔
وفي الشامیة قوله: وهو الیوم، أي الیوم الشرعي من طلوع الفجر إلی الغروب۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১