প্রশ্নঃ ১৪৩২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি অনলাইনে একটা পণ্য অর্ডার করেছিলাম। সেটা ছবিতে যেরকম ছিল সেরকম আমি পাইনি বলে আমি তাদেরকে বলেছি তারা আমাকে ঠকিয়েছে। কারণ বাস্তবের সাথে ছবির পণ্যের অনেক তফাৎ ছিল। ঠকিয়েছে এটা শুনে তারা আমাকে অনেক বাজে কথা শোনায়। আমিও অনেক কথা বলি। আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি তখন। কিন্তু ওনারা অনেক বেশি বাজে কথা বলেন আর অপমান করেন। আমার কী প্রত্যেকবার ওনাদের খারাপ কথার বিরুদ্ধে রূঢ় কথা বলায় পাপ হলো?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নমুনা পন্য ডেলিভারি না দিয়ে তারা অন্যায় করেছে। যা ধোঁকা এবং প্রতারণার সামিল।
ইসলামে উত্তম আচরণের দাবী হলো ব্যাক্তিগত বিষয়ে কেউ রূঢ় আচরণ করলে জবাবে রূঢ় আচরণ না করা। বরং কোমলতার সাথে তাকে বুঝিয়ে দেওয়া। যথাসম্ভব তার সাথে তর্কে না জড়ানো। কেননা তর্কের সময় অনেক ক্ষেত্রে উভয় পক্ষই সীমালঙ্ঘন করে ফেলে।
কাজেই যার সাথে আপনি কঠোরতা প্রদর্শন করেছেন যদি তার সাক্ষাত সম্ভব হয় এবং আপনার আচরণে কোনো অন্যায় থেকে থাকে তবে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
পায়ে ব্যথা, রুকু করতে গেলে বেশী কষ্ট হয় এ ক্ষেত্রে বসে নামাজ আদায় করা যাবে?