পাইকারি মার্কেট থেকে পণ্য কিনে খুচরা হিসাব করা!
প্রশ্নঃ ১৪২১৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে অফিসের বাজার করার জন্য মালিকে টাকা দেয়।ওনি অনলাইন অথবা দোকানদার থেকে জেনে হিসবে করে টাকা দেয়।তো আমি যদি পাইকারি দোকান থেকে পন্য কিনে আনি বাড়তি/যে টাকাটা বাঁচে ওই টাকাটা কি আমার জন্য জায়েজ হবে?
১ মার্চ, ২০২৬
কুমিল্লা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. মালিককে না জানিয়ে পাইকারি বাজার থেকে পণ্য কিনে সাশ্রয় হওয়া টাকা নিজের কাছে রাখা জায়েজ নেই। এটি আমানতের খিয়ানত।
২. বেঁচে যাওয়া টাকাটি সম্পূর্ণভাবে মালিকের বা অফিসের। আপনাকে তা ফেরত দিতে হবে।
৩. যদি আপনি টাকাটি রাখতে চান, তবে মালিককে প্রকৃত ঘটনা বলে তার থেকে অনুমতি নিতে হবে। তিনি যদি আপনাকে পারিশ্রমিক বা বকশিশ হিসেবে দেন, তবেই তা হালাল হবে।
তাই আপনার উচিত সততার সাথে হিসাব বুঝিয়ে দেওয়া। এতে আপনার রিজিকে বরকত হবে এবং মালিকের কাছে আপনার বিশ্বস্ততা বাড়বে। পরকালের জবাবদিহিতার কথা ভেবে সামান্য কিছু টাকার জন্য নিজের আমল নষ্ট করবেন না।
- أَلَا لا تَظْلِموا, أَلَا لا يَحِلُّ مالُ امرِىءٍ إلا بِطِيبِ نفسٍ منه
أخرجه أحمد (23605)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১