নাবালেগ বাচ্চার নেক বা বদ আমল কি মা-বাবার উপর বর্তায়?
প্রশ্নঃ ১২৮৫৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বালেগ না হলে তো তারা আমলনামা তৈরি হয় না তাহলে সে যে নেক আমল করবে তা কি হবে।
৩ ডিসেম্বর, ২০২৫
খুলনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী ভাই, শিশুদের সঠিক শিক্ষা-দীক্ষা দেওয়া, তাদেরকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা—এগুলো বাবা-মায়ের দায়িত্ব। যদি বাবা-মা এ বিষয়ে গাফিলতি ও অবহেলা করেন এবং সন্তানকে সঠিকভাবে শিক্ষা-দীক্ষা না দেন, তাহলে এর গুনাহ বাবা-মায়ের ওপর বর্তাবে এবং কিয়ামতের দিনে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
সুতরাং যদি বাবা-মা তাদের এই দায়িত্ব পালনে গাফিলতি করেন, যার কারণে শিশু কোনো খারাপ অভ্যাস, যেমনঃ গালি দেওয়া ইত্যাদিতে লিপ্ত হয়, তাহলে শিক্ষা-দীক্ষায় অবহেলার গুনাহ বাবা-মায়ের হবে।
* কিন্তু যদি বাবা-মা সন্তানকে সঠিকভাবে শিক্ষা-দীক্ষা প্রদান করেন, তারপরও শিশু কোনো গুনাহের কাজ করে বা গালি দেয়, তাহলে এর গুনাহ বাবা-মায়ের ওপরও বর্তাবে না এবং শিশুর ওপরও না।
* তবে বাবা-মায়ের উচিত শিশুদের সঠিক শিক্ষা ও লালন-পালন করা, তাদেরকে ভালো চরিত্রে অভ্যস্ত করা, তাদের সামনে নিজেরাও ভালো ও শালীন শব্দ ব্যবহার করা এবং খারাপ শব্দ ও অসদাচরণ থেকে বেঁচে থাকা—যাতে শিশুদের মধ্যে উত্তম গুণাবলি সৃষ্টি হয়।
* অপ্রাপ্তবয়স্ক শিশুর সৎ আমলের সওয়াব শিশুরই জন্য লেখা হয়, তার পিতা বা অন্য কারো জন্য নয়। হ্যাঁ, তবে বাবা-মা তাকে ভাল কাজের যে শিক্ষা দিয়েছে, ভাল কাজের দিকে যে দিকনির্দেশনা দিয়েছে এবং নেক কাজ করতে যে সহায়তা করেছে—এর সওয়াব অবশ্যই বাবা-মাকে দেওয়া হবে।
(سنن أبي داود - 4402)
"حدثنا هناد، عن أبي الأحوص، ح وحدثنا عثمان بن أبي شيبة، حدثنا جرير، المعنى، عن عطاء بن السائب، عن أبي ظبيان، قال هناد الجنبي: قال: أتي عمر بامرأة قد فجرت، فأمر برجمها، فمر علي رضي الله عنه، فأخذها فخلى سبيلها، فأخبر عمر، قال: ادعوا لي عليا، فجاء علي رضي الله عنه، فقال: يا أمير المؤمنين، لقد علمت أن رسول الله صلى الله عليه وسلم قال: «رفع القلم عن ثلاثة، عن الصبي حتى يبلغ، وعن النائم حتى يستيقظ، وعن المعتوه حتى يبرأ»، وإن هذه معتوهة بني فلان، لعل الذي أتاها وهي في بلائها، قال: فقال عمر: لا أدري، فقال علي عليه السلام، وأنا لا أدري."
(بخارى - 7138)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى أَهْلِ بَيْتِ زَوْجِهَا، وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَعَبْدُ الرَّجُلِ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»
(مرقاة المفاتيح، كتاب الامارة والقضاء، ج:6، ص:2402، ط:دار الفكر، بيروت)
"فالرعاية حفظ الشيء وحسن التعهد، فقد استوى هؤلاء في الاسم ولكن معانيهم مختلفة، أما رعاية الإمام ولاية أمور الرعية: فالحياطة من ورائهم، وإقامة الحدود والأحكام فيهم. ورعاية الرجل أهله: فالقيام عليهم بالحق في النفقة، وحسن العشرة."
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن، فتویٰ نمبر : 144406100961
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১