নারীর জন্য দোকান চালানো / ব্যবসা করা
প্রশ্নঃ ১২৫৫৪১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলারাও দোকান দারীকরতেপারবে
১০ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তে নারীর জন্য পর্দায় থাকার ব্যাপারে অত্যন্ত জোর দেওয়া হয়েছে, এবং শরঈ প্রয়োজন ছাড়া তার ঘর থেকে বের হওয়াকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এমনকি নামাজের ক্ষেত্রেও রাসুলুল্লাহ ﷺ এটাই পছন্দ করেছেন যে, নারীরা নিজ নিজ ঘরেই নামাজ পড়ুক, এবং এ ব্যাপারে তিনি উৎসাহও দিয়েছেন।
হাদীস শরীফে এসেছে,
أمِّ حميدٍ امرأة أبى حميدٍ السَّاعدىِّ رضى الله عنهما أنَّها جاءت النَّبيَّ صلَّى الله عليه وآله وسلَّم فقالت يا رسول الله إنَّى أحبُّ الصَّلاة معك، قال قد علمت أنَّك تحبِّين الصَّلاة معى، وصلاتك فى بيتك خيرٌ لك
উম্মে হুমাইদ (রা) থেকে বর্ণিত, একদা তিনি নবী (ﷺ)-এর কাছে আসলেন বললেন, ইয়া রাসুলাল্লাহ, আমি আপনার সাথে (মসজিদে) সালাত আদায় করতে পছন্দ করি। রাসূল (সা বললেন, আমি জানি যে, তুমি আমার সাথে সালাত আদায় করতে পছন্দ কর, কিন্তু তোমার ঘরের কোণের সালাত উত্তম। (মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নংঃ ১৩৪১)
* তদুপরি, উপার্জনের উদ্দেশ্যে নারীর বাইরে বের হওয়াকেও নিষিদ্ধ করা হয়েছে। এবং তার নাফকা (ভরণ–পোষণ) তার পিতা বা স্বামীর ওপর বাধ্যতামূলক করা হয়েছে যাতে ঘরের বাইরে বের হওয়ার প্রয়োজন না হয়।
বিয়ে হওয়ার আগে যদি তার নিজের কোনো সম্পদ না থাকে, তবে তার নাফকা তার বাবার ওপর; আর বিয়ের পর তার স্বামীর ওপর বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং উপার্জনের জন্যও নারীর ঘর থেকে বের হওয়া জায়েজ নয়।
এক হাদীসের সারসংক্ষেপ হলো, “নারী হলো আড়াল (গোপন) করার বিষয়। যখন সে ঘর থেকে বের হয়, শয়তান তাকে মানুষের চোখে সুন্দর ও আকর্ষণীয় করে দেখায়।” (জামে' তিরমিযী - ১১৭৩)
* তবে যদি কোনো নারী অনেক কঠিন পরিস্থিতিতে থাকে এবং তার উপার্জনের জন্য অন্য কোনো ব্যক্তি না থাকে, তাহলে এমন পর্যায়ে নারীর ঘর থেকে বের হওয়ার সুযোগ আছে।
তবে এর মধ্যেও এটি অত্যন্ত জরুরি যে: নারী সম্পূর্ণভাবে পর্দা বজায় রেখে ঘর থেকে বের হবে। খুব বেশি প্রয়পজন না হলে কোনো না-মাহরাম ব্যক্তির সঙ্গে কথা বলবে না। প্রয়োজন হলেও কর্কশ ভাষায় শুধু প্রয়োজন পরিমাণ কথা বলবে। এমন কোনো চাকরি বা কাজ গ্রহণ করবে না, যেখানে কোনো ব্যক্তির সঙ্গে একান্ত অবস্থান (একাকিত্ব) থাকবে।
* মহিলাকে যদি তার ভরণপোষণ দেওয়ার মত ব্যবস্থা থাকে এমতাবস্থায় শুধুমাত্র আয় বৃদ্ধি করার জন্য মহিলাদের দোকান চালানো জায়েজ হবে না।
হ্যাঁ, যদি নিজ ঘরের ভেতরে শুধুমাত্র মহিলাদের জন্য দোকান চালায়, যেখানে কেনাকাটা শুধুমাত্র মহিলাদের দ্বারা হবে এবং না-মাহরামের চলাচল বা উপস্থিতি থাকবে না, তাহলে আয় বৃদ্ধির জন্যও এটি জায়েজ হবে।
مرقاة المفاتيح شرح مشكاة المصابيح (5/ 2054):
''(استشرفها الشيطان) أي زيّنها في نظر الرجال. و قيل: أي نظر إليها ليغويها و يغوي بها''.
الجامع لأحكام القرآن (11/ 253):
"و إنما خصه بذكر الشقاء ولم يقل فتشقيان : يعلمنا أن نفقة الزوجة على الزوج ؛ فمن يومئذٍ جرت نفقة النساء على الأزواج ، فلما كانت نفقة حواء على آدم، كذلك نفقات بناتها على بني آدم بحق الزوجية."
الفتاوى الهندية (1/ 563،562):
''وأما الإناث فليس للأب أن يؤاجرهنّ في عمل، أو خدمة۔ كذا في الخلاصة ... ونفقة الإناث واجبة مطلقاً على الآباء ما لم يتزوجن إذا لم يكن لهنّ مال، كذا في الخلاصة''.
بدائع الصنائع في ترتيب الشرائع (5/ 121)
''(وأما) النوع السادس: وهو الأجنبيات الحرائر، فلا يحل النظر للأجنبي من الأجنبية الحرة إلى سائر بدنها إلا الوجه والكفين ؛ لقوله تبارك وتعالى: ﴿قُلْ لِّلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ﴾ [النور: 30] إلا أن النظر إلى مواضع الزينة الظاهرة وهي الوجه والكفان''۔
''ویکره حضورهن الجماعة ولو لجمعة وعید و وعظ مطلقاً ولو عجوزاً لیلاً علی المذهب المفتی به لفساد الزمان … کما تکره إمامة الرجل لهنّ في بیت لیس معهنّ رجل غیره ولا محرم منه، کأخته أو زوجته أو أمته، أما إذا کان معهنّ واحد ممن ذکر أو أ مهنّ في المساجد لا ''.(شامی، باب الإ مامة ج۱ص۵۳۹)
فتح الباري لابن حجر (2/ 349)
'' ولأحمد والطبراني من حديث أم حميد الساعدية: «أنها جاءت إلى رسول الله صلى الله عليه وسلم فقالت: يا رسول الله إني أحب الصلاة معك! قال: قد علمت، وصلاتك في بيتك خير لك من صلاتك في حجرتك، وصلاتك في حجرتك خير من صلاتك في دارك، وصلاتك في دارك خير من صلاتك في مسجد قومك، وصلاتك في مسجد قومك خير من صلاتك في مسجد الجماعة». وإسناد أحمد حسن، وله شاهد من حديث بن مسعود عند أبي داود''
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১