প্রশ্নঃ ১১০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিন জুমার নামাযের আগে আমার রুমে পড়তে পড়তে ঘুম এসে যায়। সবাই মনে করেছে আমি মসজিদে গিয়েছি। সুতরাং কেউ আমাকে জাগায়নি। যখন আমি সজাগ হই তখন দ্রুত রওয়ানা দেই এবং নিয়ত করে বসা মাত্রই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন। আমি দাঁড়িয়ে মাসবুকের ন্যায় নামায পূর্ণ করি। জানতে চাই আমার ঐ জুমার নামায কি আদায় হয়েছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমামের সালাম ফিরানোর আগেই যেহেতু আপনি জুমার নামাযে শরীক হয়েছেন তাই আপনার জুমার নামায সহীহ হয়েছে। হযরত শু‘বা রাহ. বলেন,
سَأَلْتُ الْحَكَمَ، وَحَمَّادًا، عَنِ الرَّجُلِ يَجِيءُ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ أَنْ يُسَلِّمَ الْإِمَامُ، قَالَا: يُصَلِّي رَكْعَتَيْنِ.
আমি হাকাম ও হাম্মাদ রাহ.-কে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যে জুমার দিনে ইমামের সালাম ফিরানোর আগে (জুমার নামাযে) উপস্থিত হয়েছে। উত্তরে তারা বললেন, সে দুই রাকাত নামায আদায় করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৫৩৯৮)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান