আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১০৩৬৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম প্রিয় শায়েখ,আল্লাহর অশেষ রহমতে আশা করি ভালো আছেন।আমার প্রশ্নটি হলো,
"আমার নাম আবুল হোসাইন সোহাগ।আমাকে সবাই সোহাগ নামেই ডাকে।শায়েখ,সোহাগ নামটার সাথে কি কোন কাফেরের সংযুক্তি আছে,মানে কেও একজন আমাকে বললো যে,ফেরাউন এর একটি পুতুল ছিল তাকে সে সোহাগ বলেই ডাকতো।আমি ব্যাপারটা ক্লিয়ার না,তাই জানতে চাই।যদি তাই হয় তাহলে তার এই নাম ডাকার জন্য এবং আমাকে এই নাম এ ডাকার জন্য আমি কি গুনাহগার হবো?এবং আমাকে হাশরের ময়দানে জবাব দিতে হবে??
আশা করি,হাদীসের আলোকে উত্তর দিয়ে আমাকে এই সংশয় থেকে বের করবেন??ইনশাল্লাহ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২২ নভেম্বর, ২০২১
ফেনী
১০৩৪৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দশ ভরি স্বর্ণের গহনা আছে কিন্তু এগুলো শাশুড়ির হাতে আমি গহনা পরিনা।আমার কুরবানী ওয়াজিব হয়েছে ঠিক কিন্তু আমি একজন গৃহীনি কোন টাকা উপার্জন করি না।তাই আমার স্বামীকে বলেছি আমার কুরবানী দিয়ে দিতে কিন্তু সে রাজি হয় না তারপর বলেছি আমার গহনা গুলো দেন আমি বিক্রী করে কুরবানী দিব তাও রাজি হয় না আমার সাথে রাগারাগি করে।আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কুরবানী দিতে পরিনি স্বামীর জন্য এতে কি আমার পাপ হবে। আমার স্বামী জমির ব্যবসা করে ।জমি কিনলে সেই জমির যাকাত কিভাবে দিবে? কারণ জমি বিক্রি না করার পর্যন্ত তো জানা যায় না সেই জমি কত টাকা হবে।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২২ নভেম্বর, ২০২১
রুপগঞ্জ
১০৩৩৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
গতকাল রাতে এমনেই ইস্তেখারা দোয়া পরে ঘুমাই।কয়েকদিন যাবত অসুস্থ তাই।
স্বপ্নে দেখলাম আমার দাদির বোনের হাসবেন্ড অর্থাৎ আমার দাদা লাগে সম্পর্কে। উনি মারা গেছে আর উনার কুলখানির অনুষ্ঠান করা হচ্ছে।আমি বসে আছি।খাবার বিতরন করছি।
হঠাৎ কি হলো বাইরে গিয়ে দেখি কার জানি বাড়ি নির্মানের সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে।মানে বিল্ডিং তৈরির জিনিস।
আমি দৌড়ে গেলাম একটা বাড়ির গেইট এ।বাড়িটি অপরিচিত। সেই বাসার গেইট এর পাথে অজস্র কুকুর লুকিয়ে আছে।আর রাস্তায় অনেক কুকুর।
এছাড়া একদল মানুষ রাস্তা দৌড়ে যাচ্ছে। তখন কেউ একজন বাসার সাথে ড্রেনে লুকিয়ে থাকা কুকুরদের ধরে বের করতে চায় কিন্তু তারা এতোটাই ক্ষিপ্ত হয়ে যায় চেচামেচি শুরু করে।
কিন্তু অদ্ভুত বিষয় আমি সেই গেইট এ দাঁড়ানো। কুকুর ভয় পাচ্ছিনা তেমন আর কুকুর গুলো এত্ত ক্ষিপ্ত হওয়া শর্তেও আমার কোন ক্ষতি করছে না।

আমি সারাদিন ভাবছি কি দেখলাম,কি ব্যাখ্যা। দয়া করে আমাকে এর ব্যাখ্যা দান করুন শায়েখ।
জাযাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২২ নভেম্বর, ২০২১
শমশেরনগর