প্রশ্নঃ ৯২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যে মসজিদে ইতিকাফ করি সে মসজিদে প্রায় প্রতি বছরই একটা বিষয় নিয়ে বিতর্ক হয়। কেউ বলেন, ইতিকাফকারী জানাযার নামাযের জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। আর কেউ বলেন, বের হতে পারবে। কোন্ কথাটি সঠিক? জানিয়ে বাধিত করবেন।
১৩ অক্টোবর, ২০২০
৩৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইতিকাফকারী জানাযার নামাযের জন্য মসজিদ থেকে বের হলে তার ইতিকাফ ভেঙ্গে যাবে। এক্ষেত্রে তাকে পরবর্তীতে রোযাসহ ঐ দিনের ইতিকাফ কাযা করে নিতে হবে।
হযরত আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন,
السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لَا يَعُودَ مَرِيضًا، وَلَا يَشْهَدَ جَنَازَةً.
ইতিকাফকারীর জন্য নিয়ম হল, সে রোগীর সেবা-শুশ্রুষার জন্য বের হবে না এবং জানাযায় শরীক হবে না। (সুনানে আবু দাউদ, হাদীস ২৪৬৫)
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন