হজ্বের জন্য জমানো টাকা খরচের বিধান
প্রশ্নঃ ৭৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্ব করার নিয়তে অনেকদিন আগ থেকেই টাকা জমা করছিলাম এবং একসময় হজ্ব করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা জমাও হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে আমার ঘর-বাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে হজ্বের জন্য জমানো টাকা দিয়েই এর মেরামত ও সংস্কার করি। হুযুরের কাছে জানতে চাচ্ছি, এতে কি আমার কোনো গুনাহ হয়েছে? এবং আমার জন্য কি হজ্ব করা আবশ্যক? উল্লেখ্য যে, বর্তমানে আমার কাছে হজ্ব করার মত অর্থকড়ি নেই।
২৮ অক্টোবর, ২০২০
২৯
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হজ্বের উদ্দেশ্যে জমাকৃত টাকা দ্বারা ঘর-বাড়ি মেরামত করা অন্যায় হয়নি। এর জন্য গুনাহ হবে না। তবে এক সময় আপনার নিকট (প্রয়োজনাতিরিক্ত) হজ্বের খরচ পরিমাণ টাকা জমা থাকায় আপনার উপর হজ্ব ফরয। তাই ভবিষ্যতে ফরয হজ্ব আদায় করার চেষ্টা করতে হবে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন