তালাকের প্রকার
প্রশ্নঃ ৬৬৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তালাক কয় প্রকার এবং নিম্নোক্ত হাদিসের শেষে কথা “স্ত্রীকে ফিরিয়ে আনা” ফিরিয়ে বিষয়টি কী? তা একটু বুঝিয়ে বলবেন?
ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ
তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা বাস্তবিকই ধর্তব্য। তা হলো, বিবাহ, তালাক ও স্ত্রীকে ফিরিয়ে আনা। —সুনানে আবু দাউদ, হাদিস নং ২১৯৪
১৯ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম
৩০৪ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামী-স্ত্রীর মধ্যে কোনোভাবেই বনিবনা না হলে সর্বশেষ চিকিৎসা হিসেবে শরীয়ত তালাকের সুযোগ রেখেছে।
তালাক তিন ধরনের।
১. তালাক বায়েন। অর্থাৎ সম্পর্ক বিচ্ছেদের তালাক। এধরনের তালাক দেয়ার পর স্ত্রীকে রাখতে চাইলে পুনরায় নতুন মোহর দিয়ে বিবাহ করতে হবে।
২. তালাক মুগাল্লাযাহ। অর্থাৎ একই সঙ্গে অথবা ভিন্ন ভিন্নভাবে তিন তালাক দিয়ে দেয়া।
এই ধরনের তালাক দিলে ইচ্ছা করলেও স্ত্রীকে আর বিবাহ করার সুযোগ নেই। অবশ্য স্ত্রীর ইদ্দত শেষ করার পর অন্যত্র বিবাহ করে নিলে এবং এই স্বামীর সঙ্গে মেলামেশা হওয়ার পর এ স্বামী মারা যাওয়ার পর অথবা এ স্বামী মেলামেশার পর কোনদিন তালাক দিয়ে দিলে ইদ্দত শেষ করার পর পূর্বের স্বামী চাইলে নতুন মোহর দিয়ে বিবাহ করতে পারবে।
৩. তালাক রজঈ। অর্থাৎ ফেরত যোগ্য তালাক। এই তালাকের পর ইদ্দত শেষ হওয়ার আগেই স্ত্রীকে বিবাহ ছাড়াই আবার ফিরিয়ে আনা যায়।
ফিরিয়ে আনার অনেকগুলো সুরত রয়েছে। যেমন মুখে বলল, আমি তোমাকে রেখে দিলাম। অথবা স্ত্রীকে গিয়ে জড়িয়ে ধরল। স্বামী-স্ত্রীর সম্পর্ক করে ফেলল। যে কোন ভাবেই তার সাথে সম্পর্কের জোড়া দিলেই এটিকে বলা হয় رجعة রুজাআত বাংলায় "ফিরিয়ে আনা"। হাদীসে এই কথাটিই বলা হয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন