মাসবুক ব্যক্তি তাশাহুদ শেষ হওয়ার আগেই দাঁড়িয়ে যাওয়ার বিধান
প্রশ্নঃ ৫৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. কোন মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে প্রথম বৈঠকে শরীক হয় , আর এমতাবস্থায় ইমাম সাহেব বৈঠক থেকে উঠে যান তাহলে মাসবুকের তাশাহহুদ পড়া লাগবে কী? ২. যদি তাশাহহুদ পড়া জরুরি হয় তাহলে আগে মাসআলা না জানার কারণে তাশাহুদ না পড়ে যে নামায পড়েছি সেগুলোর হুকুম কী হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাঁ, মাসবুক ব্যক্তি প্রথম বৈঠকে ইমামের সাথে শরীক হলেও তার তাশাহহুদ পড়তে হবে। তাশাহহুদ শেষ করার আগে ইমাম দাঁড়িয়ে গেলে মাসবুক তাশাহহুদ পূর্ণ করার পরই ইমামের সাথে শরীক হবে। তবে কেউ যদি তাশাহহুদ না পড়েই ইমামের সাথে শরীক হয়ে যায় তার নামাযও হয়ে যাবে।
অতএব আপনার এক্ষেত্রে তাশাহহুদ না পড়া ভুল হয়েছে। তবে সে নামাযগুলো আদায় হয়ে গিয়েছে। ঐ নামায পুনরায় পড়তে হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান