প্রশ্নঃ ৪২৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আ,লাইকুম ওয়া রহ্ মাতুল্লাহি ওয়াবারাকাতুহু........ জাযাকাল্লাহ খাইর।
১. নামাজে তাকবীরে তাহরীমা বাধার আগে জায়নামাজের দোয়া পড়া কি সুন্নাহ সম্মত ???
২. দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি +++ পড়ার সময় চোখের দৃষ্টি কোন দিকে রাখা সুন্নাহ সম্মত ???
৩. মাসজিদের ভিতরে এবং মাসজিদের বারান্দায় নামাজ আদায় করার মধ্যে সাওয়াবের কোন তারতম্য বা পার্থক্য আছে কি ???
৪. কাদের নাম শুনলে দামাতবারাকাতহুম , হাফিজাহুল্লাহ , মাদ্দাজিউল আলিয়া(এই শব্দটি আমি সঠিক জানিনা) বলতে হয় ???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
১. তাকবীরে তাহরীমার পূর্বে জায়নামাজের দোয়া বলে প্রচলিত দোয়াটি মূলত তাকবীরে তাহরীমার পর সানা হিসেবে পড়া হয়।
জায়নামাজের দোয়া বলে হাদীসে কোন দোয়া শেখানো হয়নি।
২. কোলের দিকে।
৩. জামাআতে নামায পড়ার জন্য মসজিদের ভিতরে দাঁড়াবে। জামাত বড় হয়ে গেলে ধীরে ধীরে তা সম্প্রসারিত হয়ে বারান্দায় চলে আসলে বারান্দা থেকে জামাতে অংশগ্রহণ করার কারণে সওয়াবের কোন কমতি হবে না।
৪. আল্লাহওয়ালা বুজুর্গদের আলোচনা এলে তাদের দীর্ঘায়ু কামনা করে সংক্ষেপে এসব বাক্যে মাধ্যমে দোয়া করা হয়।
ঐ শব্দটির সঠিক উচ্চারণ হল, মাদ্দাযিল্লুহুল আলী। অর্থ, তার মহান ছায়া দীর্ঘ হোক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান